বেলাকোবা: রাজগঞ্জ ব্লকের কলেজ পাড়া দুর্গাপুজো কমিটির উদ্যোগে এ বছরও বেলাকোবা কলেজ মাঠে পালিত হল দশেরা উৎসব। পুজো কমিটির সম্পাদক আবির মিত্র জানান, এ বছর ছিল তাঁদের দশেরা উৎসবের ২৭ তম বর্ষ। স্থানীয় মানুষদের আনন্দ দেওয়ার জন্য তাঁদের এই দশেরা উৎসব পালন বলেও জানান তিনি। এবারের উৎসবে তাঁদের বাজেট ছিল ৬০ হাজার টাকা। গত বছরে দর্শক সংখ্যা ছিল প্রায় ৬ হাজার। এবছর সেই সংখ্যাও ছাড়িয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে। কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে উৎসব চলাকালীন বেলাকোবা পুলিশ ফাঁড়ির ওসি কেসাং টি লেপচার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন ছিল।
Belacoba । ২৭ তম বর্ষে পড়ল বেলাকোবার দশেরা উৎসব
শেষ আপডেট:

