শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

Solapur | ‘শেষই হল অস্তিত্বের শুরু’, ইনস্টাগ্রাম পোষ্টের পরেই আত্মঘাতী ১৮ বছরের যুবক!

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইনস্টাগ্রামে ‘শেষই হল অস্তিত্বের শুরু’ (The end is the beginning of existence) লিখে জীবন শেষ করে দিল মহারাষ্ট্রের সোলাপুরের এক ১৮ বছর বয়সী যুবক। মৃতের নাম যোগেশ অশোক খ্যাগ (Yogesh Ashok Khyage)। আত্মহত্যার কিছুক্ষণ আগে সে ইনস্টাগ্রাম স্টোরিতে আরও একটি মর্মস্পর্শী বার্তা পোস্ট করে গিয়েছিল, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

পুলিশ সূত্রে খবর, সুশীল নগরের বাসিন্দা যোগেশ একটি বেকারিতে কাজ করত। গত শনিবার তাঁর বাবা-মা এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফিরে তাঁরা দেখেন, যোগেশ সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তাড়াতাড়ি যোগেশকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, মৃত্যুর অল্প সময় আগে যোগেশ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি স্টোরি পোস্ট করে। সেখানে লেখা ছিল, ‘মরার আগে সবার মন থেকে সরে যেতে চাই আমি, যাতে আমার মৃত্যুর পর কেউ আমাকে মনে না করে।’ পাশাপাশি, তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি স্টেটাস দেওয়া ছিল— “The end is the beginning of existence”। এই মুহূর্তে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। কী কারণে ওই যুবক আত্মহত্যার মতো চরম পথ বেছে নিল, তা খতিয়ে দেখছে সোলাপুর পুলিশ। যোগেশের পরিবারে রয়েছেন বাবা, মা এবং তাঁর এক বোন। ঘটনার দরুন স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার এবং এলাকায়।

Share post:

Popular

More like this
Related

Modi-Putin Meet | সন্ত্রাস মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা! যৌথ সাংবাদিক সম্মেলনে মোদির মুখে ‘পহেলগাঁও’ প্রসঙ্গ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস মোকাবিলায় ভারত ও রাশিয়া...

Rajasthan High Court | সাবালক হলে একত্রবাসে বাধা নেই! রায় রাজস্থান হাইকোর্টের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ১৮ বছর বয়স হয়ে...

Ranbir Kapoor-Alia Bhatt | প্রায় দেড় বছর ধরে চলছিল কাজ, ২৫০ কোটির নতুন বাংলোর গৃহপ্রবেশের ছবি পোস্ট আলিয়ার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রায় দেড় বছর ধরে চলছিল...

Siliguri | পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল দুই তরতাজা যুবকের, শোকাহত গোটা পরিবার

শিলিগুড়ি: বৃহস্পতিবার গভীর রাতে ফুলবাড়ি এলাকায় পরপর দুটি পথ...