আকাশছোঁয়া বেতনের চাকরি পেলেন কৃষককন্যা, অভাব ঘুচল চাষির পরিবারে!

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাবা সাধারণ কৃষক। ছোট থেকেই আর্থিক অভাব-অনটন দেখেছেন। কিন্তু অভাবকে কখনও নিজের লেখাপড়ায় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে দেননি। তামিলনাড়ুর সেই কন্যাই এবার সকলকে চমকে দিয়ে মোটা অংকের বেতনের প্যাকেজের চাকরি পেলেন। সম্প্রতিই তামিলনাড়ুর সালেমের বাসিন্দা রাম্যা আর সিঙ্গাপুরের একটি নামী কোম্পানিতে চাকরি পেয়েছেন ক্যাম্পাসিংয়ের মাধ্যমে। আইআইএম সম্বলপুরের ছাত্রী রাম্যার বেতন শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। তাঁর বার্ষিক প্যাকেজ ৬৪.১৫ লক্ষ টাকা। তবে সিঙ্গাপুরের তোলারাম গ্রুপের কোম্পানিতে চাকরি পেলেও কর্মসূত্রে তাঁকে থাকতে হবে নাইজেরিয়ায়।

জানা গিয়েছে, আইআইএম সম্বলপুরের তরফে বিভিন্ন সংস্থাকে নিয়ে পড়ুয়াদের জন্য ক্যাম্পাসিংয়ের আয়োজন করা হয়েছিল। সেখানেই ইন্টারভিউ দিতে যান রাম্যা। ৫-৬ রাউন্ড ইন্টারভিউয়ের পর তোলারাম গ্রুপ তাঁকে চাকরির প্রস্তাব দেয়। সংস্থার তরফে জানানো হয়েছে, রাম্যার অসাধারণ ম্যানেজমেন্ট ও বিশ্লেষণাত্বক দক্ষতার জন্য তাঁকে এই বিপুল বেতনের চাকরি দেওয়া হয়েছে। সম্বলপুরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টে, রাম্যার ব্যাচে সে-ই সবথেকে বেশি প্যাকেজে আন্তর্জাতিক সংস্থায় চাকরি পেয়েছেন। চলতি মে মাসেই কর্মসূত্রে নাইজেরিয়ায় যাবেন রাম্যা।

আইআইএম প্রতিষ্ঠানে সুযোগ পাওয়ার আগে রাম্যা তামিলনাড়ুতেই লেখাপড়া করেছে। নামাক্কাল থেকে সাহিত্য নিয়ে পড়াশোনাও করেছেন সে। রাম্যাই তাঁর পরিবারে প্রথম স্নাতক। নিজের এই সাফল্যের যাবতীয় কৃতিত্ব তাঁর মা-বাবাকেই দিয়েছেন। চাকরি পাওয়ার পর বেজায় খুশি ২২ বছরের রাম্যা। তিনি বলেন, “আমার গ্রামের মহিলারা সাধারণত লেখাপড়ার জন্য বাইরে যায় না। কিন্তু ধীরে ধীরে সেই রীতি বদল হচ্ছে। আশা করছি আমায় দেখে গ্রামের বাকি মহিলারাও অনুপ্রাণিত হবে এবং উচ্চশিক্ষার পথে পা বাড়াবে।”

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Lebanon | লেবাননে ফরাসি শান্তিরক্ষীদের ওপর হামলা! তীব্র নিন্দা জানাল ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ লেবাননে (Lebanon) রাষ্ট্রসংঘের ফরাসি...

Narendra Modi | ‘নারী হয়তো সবকিছু ভুলে যেতে পারেন…কিন্তু’, বিরোধীদের কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় মহিলা সংরক্ষণ বিল ও...

PM Narendra Modi | নারীর অধিকার কেড়ে নিয়ে উল্লাস বিরোধীদের! জাতির উদ্দেশে ভাষণে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় পাশ করানো যায়নি মহিলা...

Strait of Hormuz | হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলি ইরানের! রাষ্ট্রদূতকে তলব করল দিল্লি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হরমুজ প্রণালীতে (Strait of Hormuz)...