চলতি মাসেই দক্ষিণ দিনাজপুরে আসছেন রাজ্যপাল

শেষ আপডেট:

পতিরাম: চলতি মাসে দক্ষিণ দিনাজপুর জেলা সফরে আসছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সূত্রের খবর, আগামী ১১ মে জেলার তপন ব্লকের মাঝিখন্ডা গ্রামে আসছেন তিনি। এই প্রথম দক্ষিণ দিনাজপুরে রাজ্যপালের আগমন ঘিরে তৎপরতা শুরু হয়েছে জেলার প্রশাসনিক মহলে। ওই দিন মাঝিখন্ডা গ্রামে ত্বৈবা গার্ডেন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের দশম বর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সি ভি আনন্দ বোস। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের নবনির্মিত দোতলা গার্লস হস্টেলেরও উদ্বোধন করবেন তিনি। এই উপলক্ষ্যে সেখানে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। স্কুলের তরফে জানানো হয়েছে, অনুষ্ঠানে রাজ্যপালের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক, পুলিশ সুপার, মন্ত্রী সহ অনেকেরই উপস্থিত থাকার কথা।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Mathabhanga | ভোট মিটতেই ‘নিখোঁজ’! ১৫ দিন ধরে দেখা নেই সভাপতির, শুনশান কার্যালয়, তুঙ্গে জনক্ষোভ

বুল নমদাস, নয়ারহাট: ভোটপর্ব মিটে গিয়েছে। কিন্তু ভোটগণনার দিন...

Fake building plan scam | দিনহাটা পুরসভার ভুয়ো বিল্ডিং প্ল্যান পাশচক্র! শিকার খুঁজতে এলাকায় ‘রেইকি’

প্রসেনজিৎ সাহা, দিনহাটা: দিনহাটায় (Dinhata) এখন সবচেয়ে চর্চিত বিষয়...

Alipurduar | নির্মীয়মাণ মহাসড়ক নিয়ে বাড়ছে ক্ষোভ, সার্ভিস রোডে হাঁটুসমান জল, ভোগান্তি

সুভাষ বর্মন, ফালাকাটা: বৃষ্টি হলেই আলিপুরদুয়ারের (Alipurduar) ফালাকাটা-সলসলাবাড়ি মহাসড়কে...