The Kerala Story 2 | ‘কেরালা স্টোরি ২’-এর মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা! সেন্সর ছাড়পত্রের আগে ছবি দেখতে চাইল হাইকোর্ট

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রথম পর্বের ব্যাপক বিতর্কের পর এবার ‘কেরালা স্টোরি ২’ (The Kerala Story 2)-এর মুক্তি নিয়েও তৈরি হয়েছে আইনি জটিলতা। সেন্সর সার্টিফিকেট পেতে নাজেহাল হতে হচ্ছে ছবির নির্মাতাদের। বিষয়টি শেষ পর্যন্ত আদালত অবধি গড়ালে কেরালা হাইকোর্ট (Kerala High Court) স্পষ্ট জানিয়ে দিয়েছে, সেন্সর সার্টিফিকেশনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ছবি (Bollywood News) প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।

কেন এই আইনি খাঁড়া?

ছবির ট্রেলারে দেখানো হয়েছে, দেশের বিভিন্ন রাজ্যের মহিলাদের সম্পর্কের প্রলোভন দেখিয়ে এবং জোরপূর্বক ধর্মান্তরিত করা হচ্ছে। তবে অভিযোগ উঠেছে, একাধিক রাজ্যের কথা বলা হলেও সিনেমার নামকরণে এবং চিত্রনাট্যে কেরলকেই বিশেষভাবে ‘টার্গেট’ বা হাইলাইট করা হয়েছে। কেরালা হাইকোর্টে এই মর্মে একটি রিট পিটিশন জমা পড়েছিল। বিচারপতি বেচু কুরিয়ান থমাস পর্যবেক্ষণে জানান, ‘কেরালা সম্প্রীতির জায়গা। কিন্তু ছবিতে বলা হয়েছে এ ধরনের অপরাধ সমগ্র কেরালা জুড়ে ঘটছে। এটি ভুল ইঙ্গিত এবং আবেগে আঘাত করে। সেন্সর বোর্ডের ভূমিকা হলো এই বিষয়টি নিরপেক্ষ ভাবে যাচাই করা।’

টিজার নিয়ে বিতর্ক:

মামলায় আরও একটি গুরুতর অভিযোগ উঠেছে যে, সেন্সর সার্টিফিকেট ছাড়াই ছবিটির টিজার প্রদর্শিত হচ্ছে। নির্মাতাদের পক্ষ থেকে দাবি করা হয়, টিজারের অনেক দৃশ্য মূল সিনেমায় রাখা হবে না। তবে আদালত এই যুক্তিতে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি। টিজারের বিতর্কিত বিষয়বস্তু আদতে সিনেমায় আছে কি না, তা যাচাই করতেই ছবি দেখার সিদ্ধান্ত নিয়েছে আদালত।

সেন্সর বোর্ডের ভূমিকা:

আদালত জানিয়েছে, সেন্সর বোর্ডের কাজ হলো নিরপেক্ষভাবে ছবির দৃশ্যগুলি যাচাই করা যাতে কোনো বিশেষ সম্প্রদায় বা রাজ্যের প্রতি ঘৃণা ছড়ানো না হয়। নির্মাতাদের দাবি, সিনেমাটি ভারতের বিভিন্ন প্রান্তের বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি। তবে আদালতের এই কড়াকড়ির পর ছবিটির মুক্তি এখন বিশবাঁও জলে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Mouni Roy-Suraj Nambiar Separation | ভাঙল চার বছরের সংসার, বিচ্ছেদের খবরে সিলমোহর দিলেন মৌনী!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল।...

Locket Chatterjee | ‘কারও পেটে লাথি পড়তে দেব না’! হুঙ্কার লকেটের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় পালাবদল...

Anushka Sharma | কামব্যাক ভিডিওতেই ট্রোলড অনুষ্কা! প্লাস্টিক সার্জারি না বয়সের ছাপ? বিরাট-ঘরণিকে দেখে চিনতেই পারছেন না ভক্তরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’...

Mouni Roy | সংসারে ভাঙনের সুর? বিচ্ছেদের জল্পনা নিয়ে এবার মুখ খুললেন মৌনী রায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়...