বিতর্ককে পাশ কাটিয়ে সফল ‘দ্য কেরালা স্টোরি’, বক্স অফিসে পার ২০০ কোটি!

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পর বর্তমানে দেশের অন্যতম চর্চিত ছবি হল ‘দ্য কেরালা স্টোরি’। ট্রেলার মুক্তির পর থেকেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে এই ছবি। তামিলনাড়ু, কেরল, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতেও নিষিদ্ধ করা হয়েছিল ‘দ্য কেরালা স্টোরি’। যদিও সুপ্রিম কোর্ট এই ছবিকে ছাড়পত্র দিয়েছে। তা সত্বেও পশ্চিমবঙ্গের হলগুলিতে দেখানো হচ্ছে না ছবিটি। অন্যদিকে, বিজেপি শাষিত রাজ্যগুলিতে রমরমিয়ে চলছে এই ছবি। তাই যাবতীয় বিতর্ককে পাশ কাটিয়ে মাত্র ১৭ দিনে প্রায় ২০০ কোটির ব্যবসা করল ‘দ্য কেরালা স্টোরি’।

সূত্রে জানা গিয়েছে, মুক্তির পর ১৭তম দিনে এই ছবির আয় ১৯৮.৯৭ কোটি টাকা। ২০০ কোটির গণ্ডি প্রায় ছুঁয়েই ফেলেছে। গত তিনদিনে এই ছবির বক্স অফিসে আয়ের যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে, সেই অনুযায়ী শুক্রবার ৬.৬০ কোটি টাকা, শনিবার ৯.১৫ কোটি, রবিবার প্রায় ১১.৫০ কোটির আয় করে এই ছবি। অন্যদিকে, শোনা যাচ্ছে লাভের দিক দিয়ে শাহরুখ খানের ‘পাঠান’কে টেক্কা দিচ্ছে ‘দ্য কেরালা স্টোরি।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tamil Nadu CM Oath | তামিলনাডুতে ‘থালাপতি’র রাজ্যাভিষেক! মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সুপারস্টার বিজয়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন...

Puducherry CM | পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রী হচ্ছেন এন রঙ্গস্বামী, শপথগ্রহণ কবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুদুচেরির প্রশাসনিক প্রধান হিসেবে (Puducherry...

Vijay Oath Ceremony | তামিল রাজনীতিতে নতুন যুগের সূচনা, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বিজয়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের অবসান। আজ...

Delhi | দিল্লিতে জারি ‘হাই অ্যালার্ট’! বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে (Delhi) বড়সড় জঙ্গি...