মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

‘দ্য কেরালা স্টোরি’ ইসলাম বিরোধী নয়, খোলসা করলেন অভিনেত্রী আদা শর্মা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ট্রেলার মুক্তির পর থেকেই খবরের শিরোনামে উঠে এসেছে ‘দ্য কেরালা স্টোরি’। এরপর ৫ মে ছবি মুক্তি পেতেই শোরগোল পড়ে যায় বিভিন্ন মহলে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু সহ বেশকিছু জায়গায় নিষিদ্ধ করা হয়েছে ছবিটি। তবে এখনও বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না। এবার এই বিতর্কে প্রসঙ্গে মুখ খুললেন ছবির অভিনেত্রী আদা শর্মা।

অভিনেত্রী একটি সাক্ষাৎকারে বলেন, ‘এই ছবিতে বলা হয়েছে যে মানুষ আতঙ্কবাদের জন্য ইসলামকে হাতিয়ার বানিয়েছে ছেলে মেয়েদের আইএসআইএস গ্রুপে যোগ দেওয়ানোর জন্য। তাই যাঁরা ভাবছেন এই ছবি ইসলাম ধর্মের বিরুদ্ধে তাঁরা ভুল করছেন। দ্য কেরালা স্টোরি কোনও ধর্মের বিরুদ্ধে নয়। এই ছবি আতঙ্কবাদ নিয়ে বার্তা দিতে চেয়েছে। আর আতঙ্কবাদীদের কোনও ধর্ম হয় না। আমি আমার ধর্ম নিয়ে আত্মবিশ্বাসী। তাই আমি অন্য কারও ধর্মকে ছোট করব না। আমরা এমন একটা দেশে থাকি যেখানে বিভিন্ন ধর্মের মানুষ থাকেন আর সবাইকে শ্রদ্ধা করা হয়। দর্শকদের ওপর নির্ভর করবে কে কেমনভাবে দেখবে ছবিটা।‘

অন্যদিকে, ১২ দিনেই ১৫০ কোটির গন্ডি ছাড়িয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। রমরমিয়ে ব্যবসা করছে ছবিটি। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, শাহরুখ খানের ‘পাঠান’কে টেক্কা দিচ্ছে সুদীপ্ত সেন পরিচালিত এই ছবি।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Sara Ali Khan | ‘কেদারনাথে’র ৭ বছর! প্রয়াত সুশান্তকে কৃতজ্ঞতা জানালেন সারা আলি খান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিষেক কাপুর পরিচালিত 'কেদারনাথ' ছবির...

Hema Malini | ‘ভাঙা হৃদয়ের টুকরো দিয়ে…’, ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিনে আবেগঘন পোস্ট হেমার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর ৯০তম...

Smriti Mandhana-Palash Muchhal | বিয়ে ভেঙেছে স্মৃতির সঙ্গে, এবার পলাশকে ‘আনফলো’ করলেন জেমিমা-রিচারা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে...

Smriti Mandhana | স্মৃতি-পলাশের বিচ্ছেদঃ ইনস্টাগ্রামে আনফলো করে ‘এগিয়ে যাওয়ার’ বার্তা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের...