বিতর্কের মাঝেই আমেরিকা ও কানাডায় ২০০টি পর্দায় মুক্তি পেল ‘দ্য কেরালা স্টোরি’!

শেষ আপডেট:

মুম্বই: বিতর্কের মাঝে রমরমিয়ে ব্যবসা করছে সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’। ছয় দিনে বক্স অফিস কালেকশন প্রায় ৭০ কোটি টাকা। এবার বিদেশের মাটিতেও পাড়ি দিল এই ছবি। জানা গিয়েছে, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডায় দু’শোটিরও বেশি প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পেয়েছে।

৫ মে মুক্তি পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। তিন মেয়ের গল্প নিয়ে এই ছবি। কেরল থেকে নিখোঁজ হওয়ার পর যাঁদের ধর্মান্তরিত করা হয়েছিল। পরে তারা আইসিস-এ যোগ দেন। সুদীপ্ত জানান, দ্য কেরালা স্টোরি’ হল একটি মিশন, যা সিনেমার সৃজনশীল সীমানার বাইরে, একটি আন্দোলন, যা সারা বিশ্বের জনসাধারণের কাছে পৌঁছোনো উচিৎ এবং সচেতনতা বৃদ্ধি করা উচিৎ। ছবিতে শালিনী উন্নিকৃষ্ণনের চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা। ছবিতে নিজের কাজের অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী।

দেশের অন্যান্য জায়গায় এই ছবি চললেও সমস্যা তৈরি হয় তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে একেবারে নিষিদ্ধ ঘোষণা করা হয় এই ছবি। এর প্রতিবাদে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত করেন ছবি নির্মাতারা। পশ্চিমবঙ্গে কেন সিনেমাটি নিষিদ্ধ করা হল? তা নিয়ে এবার রাজ্য সরকারকে নোটিশ দিয়ে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Trisha Krishnan | বিজয়ের ‘প্রেমিকা’ তৃষাকে ১২ কোটির টোপ উদয়নিধির! তামিল রাজনীতিতে নতুন ধামাকা?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তামিলনাড়ুর বিধানসভা ভোটে হেরে ক্ষমতাচ্যুত...

MP High Court Bhojshala Judgment | ভোজশালা আসলে সরস্বতী মন্দির! ২০০৩ সালের নমাজের অনুমতি খারিজ করল মধ্যপ্রদেশ হাইকোর্ট

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মধ্যপ্রদেশের বিতর্কিত ভোজশালা-কামাল মাউলা মসজিদ...

CPM MLA Mustafizur Rahman | ‘বিরোধীদের কণ্ঠস্বর যেন চাপা না পড়ে,’ বিধানসভার ঐতিহ্য মনে করিয়ে বার্তা একমাত্র সিপিএম বিধায়কের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: একুশের নির্বাচনে শূন্য হওয়ার পর,...