মেটেলি এলাকায় বেড়েছে চিতাবাঘের আনাগোনা, অন্ধকার নামলেই আতঙ্ক বাড়ছে স্থানীয়দের

শেষ আপডেট:

চালসাঃ রাত হলেই এলাকায় চলে আসছে চিতাবাঘ। কখনও বাড়ির উঠোনে কখনও বা বারান্দায় ঘোরাফেরা করছে। ফলে রাতে আতঙ্কে ঘর থেকে বের হচ্ছেন না জনগণ। রবিবার রাতেও মেটেলি ব্লকের শালবাড়ি গুয়াবাড়ী এলাকায় হানা দেয় চিতাবাঘ। যার প্রমাণ মেলে সোমবার সকালে। চিতা বাঘ যে এলাকায় এসেছিল তার পায়ের ছাপ দেখা যায় এলাকার বিভিন্ন জায়গায়। আর এই পায়ের ছাপ দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।

জানা যায়, রবিবার মধ্য রাতে মেটেলির গুয়াবাড়ী এলাকার জনৈক আব্দুল সাত্তার ও মঞ্জুর আলীর বাড়িতে শাবকসহ চিতাবাঘ ঢুকে পড়ে। চিতা বাঘটি কখনও তাদের উঠোনে আবার কখনও ঘরের বারান্দায় ঘোরাঘুরি করে। পরে অবশ্য শাবক নিয়ে চিতা বাঘটি আবার এলাকার রাস্তা ধরে চলে যায় অন্যত্র। মাঝেমধ্যেই এলাকায় চিতা বাঘের আগমন ঘটছে, যার কারণে রীতিমতো আতঙ্কিত এলাকার জনগণ। এলাকায় চিতা বাঘের আনাগোনা রুখতে বনদপ্তরের কাছে খাঁচা বসানোর আর্জি জানিয়েছেন বাসিন্দারা। বনদপ্তরের তরফেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Mithun Chakraborty Rally Cancelled | ডালখোলায় মিঠুন-শমীকের সভা বাতিল! নেতাদের না পেয়ে প্রার্থীর ওপর ক্ষোভ উগরে দিলেন বিজেপি কর্মীরা

ডালখোলা: মঙ্গলবার এক নজিরবিহীন বিশৃঙ্খলার সাক্ষী থাকল ডালখোলা। করণদীঘি...

CM Mamata Banerjee Rally | শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর পদযাত্রা: বুধবার সকাল থেকেই একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ, জারি কড়া নির্দেশিকা

শিলিগুড়ি: বুধবার শিলিগুড়ি শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা অনুষ্ঠিত...

Raiganj | রায়গঞ্জে গৃহবধূর রহস্যমৃত্যু! শক্তিনগর এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ

রায়গঞ্জ: গৃহবধূর দেহ উদ্ধারকে কেন্দ্র করে শোরগোল রায়গঞ্জ (Raiganj)...

Raiganj | রায়গঞ্জে পুলিশের বড় সাফল্য: লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার নেপাল ও সিকিমের দুই যুবক

রায়গঞ্জ: রায়গঞ্জ (Raiganj) শহরের বুকে মাদক পাচারকারীদের বিরুদ্ধে বড়সড়ো...