বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

Lifestyle | বাড়ির খুদে সদস্যের কেরামতিতে দেওয়াল জুড়ে রামধনু রঙের খেলা! রইল পরিষ্কার করার টিপস

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  দেওয়ালে কোথাও লাল রং। তো কোথাও লেগে রয়েছে হলুদ। তার পাশেই উঁকিঝুঁকি দিচ্ছে সবুজ। যেন রামধনু রঙের খেলা। দেওয়াল দেখে একঝলকে স্পষ্ট এই কাজ আপনার বাড়ির খুদে সদস্য। সহজ কৌশলেই এবার পরিষ্কার করুন দেওয়াল। রইল টিপস।

১) বেকিং সোডা, ভিনিগার, বাসন মাজার সাবান, মাইক্রোফাইবার ক্লথস, ম্য়াজিক ইরেজার, পুরনো টুথব্রাশ হাতের কাছে নিন। এই উপকরণগুলি দিয়েই ঘরের দেওয়াল পরিষ্কার করুন।

২) একটি পাত্রে বেকিং সোডা, ভিনিগার, বাসন মাজার সাবান মিশিয়ে নিন। ওই দাগগুলির উপর স্প্রে করুন। খুব কড়া দাগের উপর পুরনো টুথব্রাশ দিয়ে হালকা হাতে ঘষুন। আর রঙের দাগ বেশ হালকা হলে মাইক্রোফাইবার ক্লথস দিয়ে ঘষে নিন। দেখবেন পরিবারের খুদে চিত্রশিল্পীর তৈরি দাগ নিমেষে গায়েব। আর দেওয়াল হয়ে গিয়েছে আগের মতো ঝকঝকে ও সুন্দর।

তবে দেওয়াল পরিষ্কারের আগে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে 

১)  আপনার দেওয়ালে আদৌ ওয়াটারপ্রুফ রং করা রয়েছে কিনা, তা দেখে নিন।
২)  তবেই উপরোক্ত মিশ্রণ দিয়ে দেওয়াল পরিষ্কার করুন। নইলে রং উঠে দেওয়াল নষ্ট হতে পারে।
৩) প্রথমে অল্প একটু জায়গায় ওই মিশ্রণ স্প্রে করুন। দেওয়ালের রং বদলে যাচ্ছে বুঝতে পারলে আর এই কাজ করবেন না।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Life style | বেশি নয়, বরং কমেই আসল সুখ! আধুনিক জীবনধারা বদলে দিতে জনপ্রিয় হচ্ছে ‘মিনিমালিস্ট’ লাইফস্টাইল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চারদিকে শুধু কেনাকাটার হিড়িক আর...

Fish Fry | ঘরোয়া আড্ডায় পাতে পড়ুক জিভে জল আনা ‘কলকাতা স্টাইল ফিশ ফ্রাই’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্ট্রিট ফুড বা ঘরোয়া আড্ডার...

Indoor Plants | ঘরের কোণেই এক চিলতে অরণ্য! অন্দরমহল সাজাতে ইনডোর প্ল্যান্টের জাদুকরী টিপস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কংক্রিটের জঙ্গলে এখন জানলা খুললেই...

Recipe | শীতের সন্ধ্যায় জমজমাট আড্ডা! গরম চায়ের সঙ্গে বাড়িতেই বানান মুচমুচে ‘মশলা সয়াবিন চাট’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাড়কাঁপানো শীত আর এক কাপ ধোঁয়া...