শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

পুলিশ কথা শোনেনা! হাঁটু মুড়ে বসে বিশেষভাবে সক্ষম যুবকের অভিযোগ শুনলেন অভিষেক   

শেষ আপডেট:

দুর্গাপুরঃ পুলিশের ওপর তাঁর আস্থা নেই, তাই ভরসা করলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কে। এলাকায় অবৈধ কার্যকলাপ বন্ধ করতে অভিষেকের সাহায্য চাইলেন দুর্গাপুরের এক বিশেষ চাহিদা সম্পন্ন যুবক। তৃণমূলের এই যুব নেতাও আশ্বস্ত করলেন তাঁকে। মঙ্গলবার সন্ধ্যায় দুজনের সাক্ষাতের বিরল চিত্রটি প্রত্যক্ষ করলেন রাজ্যবাসী।

পূর্ব বর্ধমান থেকে পানাগড় হয়ে মঙ্গলবার বিকেলে পশ্চিম বর্ধমান জেলায় ঢোকেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। তৃণমূলের নবজোয়ার কর্মসূচীতে সেখানে তার সঙ্গে ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, বিধায়ক তাপস বন্দোপাধ্যায় সহ সহ অন্যান্যরা। সেখানে তিনি গুরুদুয়ারায় বসে প্রার্থনা করেন। বেশ কিছুক্ষন তিনি সেখানে ছিলেন।

গুরুদুয়ারা থেকে বেরোতেই অভিষেকের সঙ্গে দেখা হয় শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন যুবক দুর্গাপুরের শিমুলতলার বাসিন্দা শেখ আকবর আলির। তাঁকে ডেকে তাঁর সামনে হাঁটু মুড়ে বসেন অভিষেক। যুবকের সঙ্গে প্রায় তিন মিনিট কথা বলেন তিনি। কথা চলাকালীন সেই যুবক একটি চিরকুট অভিষেকের হাতে তুলে দেন। পরে ঐ যুবক বলেন, ‘অভিষেক বন্দোপাধ্যায় দুর্গাপুরে আসছে শুনে একজনের সঙ্গে চলে এসেছি। আমাদের এলাকায় মদ ও গাঁজার অবৈধ কারবার চলছে। স্থানীয় থানার পুলিশকে বারংবার বলেও কোন লাভ হয়নি। তাই অভিষেককে কাছে পেয়ে এলাকায় অবৈধ কার্যকলাপ বন্ধের আবেদন  জানালাম। উনি আমার সব কথা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।’

মঙ্গলবার রাতে দুর্গাপুরেই ছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। বুধবার বিকেলের পরে তার জামুড়িয়া ও অন্ডালে কর্মসূচিতে যোগ দিয়েছেন। বুধবার দূর্গাপুরে রাত্রিবাস করে বৃহস্পতিবার সকালে অভিষেকের তৃনমূলের নবজোয়ার কর্মসূচিতে যোগ দিতে বাঁকুড়া যাওয়ার কথা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Chandrababu Naidu | দ্বিতীয় সন্তান নিলেই মিলবে ২৫ হাজার! রাজ্যে জন্মহার বাড়াতে চন্দ্রবাবু নাইডুর অভিনব প্রস্তাব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে ক্রমশ কমছে জন্মহার, যা...

Sukhoi Su-30 | অসমে ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান: নিহত ২ পাইলট!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা।অসমের কার্বি...

Russian Oil | মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ভারতীয় রিফাইনারিদের জন্য রুশ তেল ক্রয়ে ৩০ দিনের ‘সাময়িক ছাড়’ ঘোষণা আমেরিকার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা...

T20 World Cup | রুদ্ধশ্বাস জয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত! রবিবাসরীয় মেগা ফাইনালে প্রতিপক্ষ কিউয়িরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে ইতিহাস গড়ার পথে...