শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

‘রাজ্যে মণিপুরের মতো আগুন জ্বলবে যদি…’, কী হুঁশিয়ারি দিল আদিবাসী সংগঠন?

শেষ আপডেট:

গাজোল: ‘অ-আদিবাসীদের আদিবাসী স্বীকৃতি দেওয়া হলে মণিপুরের মতো এরাজ্যেও আগুন জ্বলবে, দ্বিতীয় মণিপুর হয়ে উঠবে বাংলা’, এমনই হুঁশিয়ারি দিল সেঙ্গেল অভিযান।

অ-আদিবাসীদের আদিবাসী সম্প্রদায়ভুক্ত করা, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় এক শ্রেণির মোড়লের নির্দেশে শ’খানেক আদিবাসী পরিবারকে সামাজিকভাবে বয়কট করে রাখা, বালুরঘাটে দণ্ডিকাণ্ডের প্রতিবাদ সহ একাধিক দাবিতে সোমবার বারো ঘণ্টা বাংলা বনধের ডাক দিয়েছিল আদিবাসী সেঙ্গেল অভিযান। তাদের ডাকা বনধে মিশ্র সাড়া মিলল গাজোলে।

এদিন সকালে বামনগোলা মোড় এবং বিশ মাইলে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আদিবাসীরা। প্রায় ঘণ্টাখানেক পর বামনগোলা মোড় থেকে অবরোধ তুলতে সমর্থ হয় পুলিশ। কিন্তু বিশ মাইলে অবরোধ চলতেই থাকে। এখানে অবরোধ ওঠে প্রায় চার ঘণ্টা পর। অন্যদিকে, আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গ জোনাল সভাপতি মোহন হাঁসদার নেতৃত্বে আট মাইলে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। সেখানেও প্রায় ঘণ্টা দেড়েক পরে অবরোধ ওঠে। দুপুরের মধ্যেই জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়।

সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গ জোনাল সভাপতি মোহন হাঁসদা ক্ষোভের সঙ্গে বলেছেন, ‘এই রাজ্যে অ-আদিবাসীদের আদিবাসী সম্প্রদায়ভুক্ত করার জন্য একটা ঘৃণ্য চক্রান্ত চলছে। এসব বন্ধ না হলে আদিবাসীরা কিন্তু চুপ করে বসে থাকবেন না। মণিপুরের মতো এরাজ্যেও আগুন জ্বলবে। দ্বিতীয় মণিপুর হয়ে উঠবে বাংলা।’

মোহনবাবু আরও বলেন, ‘একাধিক দাবিতে এদিন আমরা বারো ঘণ্টা বাংলা বনধের ডাক দিয়েছিলাম। সাধারণ মানুষ বনধ সমর্থন করতে এগিয়ে এসেছেন। এরপরও রাজ্য সরকার যদি এই প্রক্রিয়া থেকে বিরত না হয়, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে শামিল হবেন আদিবাসীরা।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Chandrababu Naidu | দ্বিতীয় সন্তান নিলেই মিলবে ২৫ হাজার! রাজ্যে জন্মহার বাড়াতে চন্দ্রবাবু নাইডুর অভিনব প্রস্তাব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে ক্রমশ কমছে জন্মহার, যা...

Sukhoi Su-30 | অসমে ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান: নিহত ২ পাইলট!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা।অসমের কার্বি...

Russian Oil | মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ভারতীয় রিফাইনারিদের জন্য রুশ তেল ক্রয়ে ৩০ দিনের ‘সাময়িক ছাড়’ ঘোষণা আমেরিকার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা...

T20 World Cup | রুদ্ধশ্বাস জয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত! রবিবাসরীয় মেগা ফাইনালে প্রতিপক্ষ কিউয়িরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে ইতিহাস গড়ার পথে...