বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

Skin Ageing | রোজকার কয়েকটি বদভ্যাসেই বুড়িয়ে যাচ্ছে ত্বক! বদলে ফেলুন আজই

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ যেন নিষ্প্রাণ। চোখের তলায় কালি। আয়নার সামনে দাঁড়িয়ে যেন নিজের মনেই প্রশ্ন, কেন এত ক্লান্ত? তার উত্তর রয়েছে আপনার কাছেই। কারণ, রোজকার কয়েকটি বদভ্যাসেই বুড়িয়ে যাচ্ছে ত্বক।

১) বাড়িতে থাকুন বা বাইরে সানস্ক্রিনকে অভ্যাসে পরিণত করুন। তাতেই ত্বক হয়ে উঠবে আরও সুন্দর। অল্প বয়সে ত্বক বুড়িয়ে যাওয়া রুখতে এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন।

২) জল খেতে ভুলে যান? এই বদভ্যাস ত্যাগ না করলে ত্বকের বুড়িয়ে যাওয়া রুখতে পারবেন না। তাই বেশি করে জল খান। নইলে সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব নয়।

৩) একটানা বসে বসে মোবাইল স্ক্রলের ফলেও ত্বক অসময়ে বুড়িয়ে যেতে পারে। অতিরিক্ত বিশ্রাম ভুলে প্রতিনিয়ত শরীরচর্চা করুন। কমপক্ষে ১০ মিনিট যোগচর্চা করুন।

৪) সারাদিন মানসিক অবসাদে ভুগবেন না। তার কুপ্রভাব ত্বকের ঔজ্জ্বল্য কেড়ে নিতে পারে। মানসিক অবসাদ থেকে রেহাই পেতে কাজের ফাঁকে নিজেকে সময় দিন। হাঁটাচলা করুন। জোরে জোরে শ্বাস নিন। নইলে বিপদে পড়তে পারেন।

৫) অতিরিক্ত ত্বকচর্চার সামগ্রী ব্যবহার করবেন না। তাতে লাভের তুলনায় লোকসানই বেশি। পরিবর্তে যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করুন। নইলে ত্বকের ক্ষতি হতে পারে।

৬) বেশি মিষ্টি এবং প্রসেসড খাবার খাবেন না। তাতেও ত্বক বুড়িয়ে যাওয়ার সমস্য়া বাড়তে পারে। তাই খাদ্যতালিকায় অবশ্যই ফল, বাদাম জাতীয় খাবার রাখুন।

৭) মাঝরাত পর্যন্ত মোবাইল স্ক্রল। ভোর হতেই না হতেই অ্যার্লামের তাড়নায় ঘুম থেকে উঠে পড়া। দীর্ঘদিনের এই অভ্যাসের ফলে সময়ের আগেই বুড়িয়ে যেতে পারে ত্বক। তাই মোবাইল দূরে সরিয়ে রেখে কমপক্ষে ৭-৮ ঘণ্টা ঘুমোন। তাতেই সুন্দর হয়ে উঠবে ত্বক।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Life style | বেশি নয়, বরং কমেই আসল সুখ! আধুনিক জীবনধারা বদলে দিতে জনপ্রিয় হচ্ছে ‘মিনিমালিস্ট’ লাইফস্টাইল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চারদিকে শুধু কেনাকাটার হিড়িক আর...

Fish Fry | ঘরোয়া আড্ডায় পাতে পড়ুক জিভে জল আনা ‘কলকাতা স্টাইল ফিশ ফ্রাই’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্ট্রিট ফুড বা ঘরোয়া আড্ডার...

Indoor Plants | ঘরের কোণেই এক চিলতে অরণ্য! অন্দরমহল সাজাতে ইনডোর প্ল্যান্টের জাদুকরী টিপস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কংক্রিটের জঙ্গলে এখন জানলা খুললেই...

Recipe | শীতের সন্ধ্যায় জমজমাট আড্ডা! গরম চায়ের সঙ্গে বাড়িতেই বানান মুচমুচে ‘মশলা সয়াবিন চাট’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাড়কাঁপানো শীত আর এক কাপ ধোঁয়া...