প্রধানমন্ত্রীর মৎস্য প্রকল্পের নাম বদলেছে রাজ্য সরকার! কেন্দ্রকে চিঠি শুভেন্দুর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর দেওয়া মৎস্য প্রকল্পের নাম বদলে দিয়েছে মমতার সরকার। এমন অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের প্রাণী সম্পদ বিকাশ উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী পুরুষোত্তম রুপালাকে তিন পাতার চিঠি দিলেন শুভেন্দু। এদিন এ কথা নিজেই টুইট করে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিন পাতার প্রতিবাদপত্রে তিনি দাবি করেছেন, মোট পাঁচটি কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনাকে বাংলা সড়ক যোজনা, জল-জীবন মিশনকে জলস্বপ্ন, স্বচ্ছ ভারত অভিযানকে মিশন নির্মল বাংলা এবং প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনাকে খাদ্যসাথী নাম দিয়ে চালিয়ে দিচ্ছে রাজ্য সরকার। এবার প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা (পিএমএমএসওয়াই) প্রকল্পের নাম বদল করে বাংলা মৎস্য যোজনা বলে চালাচ্ছে রাজ্য সরকার। সেই কারণে কেন্দ্রীয় সরকারের প্রাণী সম্পদ বিকাশ উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী পুরুষোত্তম রুপালাকে তিন পাতার প্রতিবাদপত্র পাঠিয়েছেন শুভেন্দু।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Jamalpur BJP Leader Attacked | জামালপুরে বিজেপি নেতার ওপর সশস্ত্র হামলা! গ্রেপ্তার তৃণমূলের দুই ‘ডাকাবুকো’ নেতা, ৫ দিনের পুলিশ হেপাজত   

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বিধানসভা ভোটের ঠিক মুখে দলবদলু বিজেপি...

Air India | বিদেশে ওড়ায় ‘ব্রেক’! মোদির বার্তার পরই একঝাঁক আন্তর্জাতিক উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর ‘দেশপ্রেম’ ও ‘স্বদেশি’ মন্ত্রের...

Summer Vacation | রাজ্যে তীব্র দাবদাহের জের! বাড়ল গরমের ছুটি, ১ জুনের আগে খুলছে না স্কুল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণবঙ্গ জুড়ে চলা তীব্র গরম...