Due DA | বকেয়া ডিএ মেটানোর সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট, কতটা সময় রয়েছে রাজ্যের হাতে?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে, রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা(ডিএ)-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। তবে নবান্নকে কতদিনের মধ্যে এই বকেয়া ডিএ মেটাতে হবে তা নিয়ে নানান মত শোনা যাচ্ছিল। এই আবহে শনিবার সুপ্রিম কোর্টের তরফে জারি করা নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে যে, আগামী ৬ সপ্তাহের মধ্যে এই বকেয়া টাকা মেটাতে হবে রাজ্যকে।

প্রসঙ্গত, শুক্রবার বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ব্যাপারে নির্দেশ দেয় রাজ্য সরকারকে। আর শনিবার শীর্ষ আদালতের তরফে নির্দেশিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হল যে, শুনানির দিন অর্থাৎ শুক্রবার-এর পরবর্তী ৬ সপ্তাহের মধ্যে এই বকেয়া মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে।

প্রসঙ্গত, শুক্রবারের শুনানিতে প্রথমে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, বকেয়া ডিএ-র ৫০ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। কিন্তু রাজ্যের তরফের আইনজীবী দাবি করেন, এই মুহূর্তে ৫০ শতাংশ ডিএ দিতে গেলে রাজ্য চালানো মুশকিল হয়ে পড়বে। তারপরেই শীর্ষ আদালত রাজ্যকে নির্দেশ দেয় অন্তত ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দিতেই হবে রাজ্যকে। এবার রাজ্যকে সেই বকেয়া মেটানোর সময়সীমাও বেঁধে দিল সুপ্রিম কোর্ট।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Amit Shah | ‘বাম আমলের চেয়েও ভয়াবহ ভয়ের পরিবেশ তৈরি করেছিলেন মমতা!’ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিঁধলেন শা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ২০২৬...

Kunal Ghosh | “পুরুর নীতি থেকে সরব না”, সরকার বদলালেও তৃণমূল ছাড়ছেন না কুণাল ঘোষ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬ বিধানসভা নির্বাচনে (WB Election...

Suvendu Adhikari | বাংলার মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী, ঘোষণা শা-এর  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে...

Chandranath murder case | পথে নামতে পদ্মের ব্যর্থতা ও চার কারণ

গৌতম সরকার শাসকসুলভ সংযম না সিদ্ধান্তহীনতা? শপথগ্রহণের আগে আইনশৃঙ্খলা রক্ষার...