বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

Kaliachak | কালভার্ট আছে, রাস্তা নেই, দুর্ভোগে কৃষকরা

শেষ আপডেট:

বৈষ্ণবনগর : ২০১৯ সালে সরকারি বরাদ্দে কালভার্ট তৈরি করা হয়েছিল কালিয়াচক (Kaliachak)-৩ ব্লকের বেদরাবাদ গ্রাম পঞ্চায়েতে। তবে আজও ওই কালভার্টের সংযোগকারী রাস্তা বলে কিছু নেই। ফলে আজ প্রায় ছ’বছর ধরে রোজকার যাতায়াতে বা খেত থেকে ফসল তুলে নিয়ে যেতে চরম ভোগান্তি পোহাতে হয় ওই গ্রাম পঞ্চায়েতের দরিয়াপুর, মন্ডাইটোলা, খোচপাড়া ও বাজেপ্তি গ্রামের কৃষকদের।

মূলত স্থানীয় কৃষকদের কৃষিকাজেই ওই কালভার্টের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। কিন্তু কালভার্টের দু’পাশে রাস্তা না থাকায়, প্রতিদিনই জলমগ্ন খারি পেরিয়ে যাতায়াত করতে হয় ওই এলাকার কৃষক ও স্থানীয় বাসিন্দাদের। বর্ষাকালে পরিস্থিতি স্বভাবতই আরও খারাপ হয়।

স্থানীয় কৃষক রমেন ঘোষ বলেন, ‘পাশে রাস্তা না হলে কালভার্ট হয়ে লাভ কী? ফসল আনার সময় প্রায়শই গোরুর গাড়ি বা ট্র্যাক্টর আটকে যায়। অনেক সময় প্রচুর পরিমাণে ফসলও নষ্ট হয়ে যায়।’

স্থানীয় বাসিন্দা রাজেন মণ্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘২০১৯ সালে পঞ্চায়েতের টাকা খরচ করে কালভার্ট হল কিন্তু আজও রাস্তা হল না। কাজ এভাবে অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকলে কারওই লাভ হয় না।’ স্বাভাবিকভাবেই প্রশাসনিক উদাসীনতার বিষয়েও ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি শুনে শুনেও তাঁরা ক্লান্ত। এই ছ’বছরেও নাকি কালভার্টের রাস্তা করার অনুমোদন ও বরাদ্দ মেলেনি।

এবিষয়ে বেদরাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান সিটু সেখ বলেন, ‘কালভার্টের পাশে রাস্তা তৈরির কথা ব্লক প্রশাসনকে আমরা জানিয়েছি। অনুমোদন পাওয়া গেলেই কাজ শুরু করা হবে।’

কালিয়াচক-৩ ব্লকের বিডিও সুকান্ত শিকদার বলেন, ‘পঞ্চায়েতের তরফে প্রস্তাব পেয়েছি। বিষয়টি এখনও আলোচনার স্তরে রয়েছে। সরকারি বরাদ্দ এলেই কাজ শুরু হবে।’

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

More like this
Related

Kaliaganj | এটিএম লুটে জাতীয় স্তরের গ্যাং, হাত শহরের এক বাসিন্দারও

অনির্বাণ চক্রবর্তী, কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জে (Kaliaganj) এটিএম লুটের চেষ্টার ঘটনায়...

Malda | মাছের দামে বিয়ের ছোঁয়া, মালদায় জোগান কম থাকায় দাম বৃদ্ধি 

হরষিত সিংহ, মালদা: ‘মাছ’- কারও কাছে শুধুই খাবার তো...

Kushmandi | নেই রেভেনিউ অফিসার, আটকে জমির রেকর্ড

সৌরভ রায়, কুশমণ্ডি: মহিপাল গ্রামের রহিমুল ইসলাম বুধবার কুশমণ্ডি...

Uttar Dinajpur | এখনও হয়নি মহিলা কলেজ, কেন্দ্রের আর্থিক বঞ্চনাকেই দায়ী করছেন শিক্ষা প্রতিমন্ত্রী

রণবীর দেব অধিকারী, রায়গঞ্জ: মেয়েদের স্কুলমুখী করতে রাজ্য সরকারের...