জটিলতা কাটাতে আইনবদল! দুই ডেপুটি মেয়র নিয়োগে বাধা রইলনা আসানসোল পুরসভায়

শেষ আপডেট:

আসানসোলঃ পুরনিগম ভোট হওয়ার এক বছরেরও বেশি সময় পরে আসানসোলের দুই ডেপুটি মেয়র নিয়ে জটিলতা কাটলো। পুর প্রশাসন সূত্রে জানা গেছে, রাজ্যপাল সই করায় দুই ডেপুটি মেয়র নিয়ে গত ৪ মে বৃহস্পতিবার রাজ্য সরকারের আইন দপ্তর একটি গেজেট নোটিফিকেশন করেছে। তাতে স্বাক্ষর করেছেন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি। গেজেটে বলা হয়েছে, এখন থেকে ডেপুটি মেয়রের পরিবর্তে “ডেপুটি মেয়র্স” বলা হবে।

রবিবার সন্ধ্যায় আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায় বলেন, চারদিন আগে ডেপুটি মেয়র নিয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে। আর কোন সমস্যা নেই। সোমবার এই ব্যাপারে বৈঠকে বসে সব ঠিক করা হবে। আগামী বুধবার শপথ নেবেন আসানসোল পুরনিগমের দুই ডেপুটি মেয়র, আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ ও সব বোরো চেয়ারম্যান। শপথ গ্রহণের প্রস্তুতিও শুরু হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডে ভোট হয়। তৃনমুল কংগ্রেস সেই ভোটে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতা দখল করে। তারপর কয়েকদিনের মধ্যে দলের তরফে মেয়র হিসাবে বিধান উপাধ্যায়, চেয়ারম্যান হিসেবে অমরনাথ চট্টোপাধ্যায়ের পাশাপাশি দুই ডেপুটি মেয়র হিসাবে ঘোষণা করেছিল ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ ঘটক ও ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিমুল হকের নাম। রাজ্যের মধ্যে আসানসোল পুরনিগম প্রথম যেখানে দুই ডেপুটি মেয়র করা হয়েছিলো।

মেয়র ও চেয়ারম্যান শপথ নিলেও কিন্তু দুই ডেপুটি মেয়রকে শপথগ্রহণ করানো যায়নি। কারণ এর জন্য আইন সংশোধন করতে হতো। পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল কর্পোরেশন আইনে একজন ডেপুটি মেয়র হওয়ার উল্লেখ রয়েছে। মন্ত্রীসভায় পাশ হওয়ার পরে, তা বিধানসভা হয়ে আইন সংশোধন হয়ে তা তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে যায়। কিন্তু রাজ্যপাল সই না করায়, তা আইনে রুপ নিতে দেরী হচ্ছিল।শেষ পর্যন্ত বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই ফাইলে সই করায় পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন আইনে সংশোধনীর বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন জারি করে রাজ্য সরকার। ৪ মে জারি করা সেই নোটিফিকেশনে স্পষ্ট বলা হয়েছে যে এখন রাজ্যে কর্পোরেশন বা পুরনিগমে একজনের পরিবর্তে দুজন ডেপুটি মেয়র থাকতে পারবেন।

 

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

RDSS Scheme Corruption | ১৫০০ কোটির বিদ্যুৎ কেলেঙ্কারি! অরূপের আমলে ‘সোনাদা’র সিন্ডিকেটের প্রাতিষ্ঠানিক লুট

(আমজনতার দেওয়া করের টাকায় ফুলেফেঁপে উঠছে সিন্ডিকেটের কারবারিদের সম্পত্তি।...

Itahar | সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার নামে আর্থিক প্রতারণা! ইটাহারে গ্রেপ্তার তৃণমূল নেতা  

ইটাহার: সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক...

United Nations | হরমুজে নৌ-নিরাপত্তা বিঘ্নিত কেন? রাষ্ট্রপুঞ্জে সরব ভারতের প্রতিনিধি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: হরমুজ প্রণালীতে বাণিজ্যিক নৌপরিবহণের নিরাপত্তা...