বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

Winter Care | শীতকালে ঘনঘন অসুস্থ হচ্ছেন? আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমাচ্ছে এই অভ্যাসই  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীত পড়ে গিয়েছে। আর এই মরশুমে শিশু থেকে বয়স্করা সকলেই ভুগছেন সর্দিকাশি, জ্বরে। এই ধরনের সংক্রমণ থেকে বাঁচতে মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির দিকে নজর দিতে হবে। কিন্তু আমাদের রোজকার কিছু ভুলেই কমতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা (Winter Care)। সেই ভুলগুলি কী কী?

শরীরচর্চা না করা

শীতকালে অনেকে শরীরচর্চা করতে চান না। তবে নিয়মিত শরীরচর্চা ও যোগাভ্যাস করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই শীতে শরীর চাঙ্গা রাখতে হলে দিনে অন্তত ৩০ মিনিট হলেও শরীরচর্চার জন্য সময় বার করুন।

জল না খাওয়া

তবে শীতকালে জল অনেকেই কম খান। এই কারণেও কিন্তু মরসুমি সংক্রমণের শিকার হন অনেকে। তাই শীতকালেও বেশি করে জল খান।

ভিটামিন ডি-এর ঘাটতি

শীতে শরীরে ভিটামিন ডি-এরও ঘাটতি হয়। এর অভাবে শরীর অসুস্থ হয়ে পড়ে। এই সময়ে শরীরে ভিটামিন ডি-র ঘাটতি পূরণ করতে দুগ্ধজাত খাবার, সয়াবিনের মতো খাবারগুলি বেশি করে খেতে হবে।

ডায়েটে ভিটামিন সি না রাখা

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ভিটামিন সি বেশি করে খেতে হবে। কমলালেবু, পালংশাক, কাঁচা লংকা, লেটুস ইত্যাদি ফল এবং শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Aluminum Foil | অ্যালুমিনিয়াম ফয়েলে খাবার প্যাকিং করছেন? চিকিৎসকদের এই সতর্কতা না মানলে বড় বিপদ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্যস্ত জীবনে সময় বাঁচাতে আমরা...

Winter Care Tips | শীতের পোশাকেই লুকিয়ে সংক্রমণের ঝুঁকি! সুস্থ থাকতে মেনে চলুন এই জরুরি টিপস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমকালে ঘামের ভয়ে আমরা রোজ...

Teeth | দাঁতের বারোটা বাজাচ্ছে আপনার রোজকার এই ৫টি কাজ, আজই সতর্ক হন!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খাওয়াদাওয়া থেকে শুরু করে পরিষ্কার-পরিচ্ছন্ন...

Weight Loss | ডুবো তেলে ভাজা নয়, মেদ ঝরাতে পাতে রাখুন এই ৫টি স্বাস্থ্যকর পরোটা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওজন কমানোর কথা ভাবলেই আমরা...