সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

৪০ দিনে তৃতীয় চিতার মৃত্যু কুনোর জঙ্গলে, ছড়াচ্ছে উদ্বেগ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৪০ দিনের মধ্যে তৃতীয় চিতার মৃত্যু হল কুনোর জঙ্গলে। প্রথম ২৭ মার্চ মৃত্যু হয় প্রথম একটি চিতার, নাম ছিল সাশা, কিডনির অসুখে মৃত্যু হয় চিতাটির। এর পরের মাসেই মারা যায় ৬ বছরের চিতাশাবক উদয়। জানা যায় কার্ডিও পালমোনারি ফেলিওরের কারণেই দ্বীতিয় চিতাটির মৃত্যু হয় এরপরই মৃত্যু হল মেয়ে চিতা দক্ষর। এটির ক্ষেত্রে চোটই মৃত্যুর কারণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। এই নিয়ে ৪০ দিনে চারটি চিতার মৃত্যু হয়েছে।

উল্লেখ্য গত বছরের ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে আটটি চিতা এনে কুনোয় ছাড়া হয়েছিল প্রথম দফায়। প্রধানমন্ত্রী নিজে হাতে চিতাগুলোকে কুনো জাতীয় উদ্যানে ছেড়ে দেন। পরে ফেব্রুয়ারি মাসে আফ্রিকা থেকে ফের ১২টি চিতা শাবক আনা হয়। ৭৪ বছর পর দেশে চিতা ফিরে আসায় যথেষ্টই খুশির হাওয়া ছড়ায় সংশ্লিষ্ট মহলে। কিন্তু তারপর থেকেই ছন্দপতন। প্রথম একটি চিতা মারা যাওয়ার পর থেকেই জানা গিয়েছিল, সবকিছু ঠিকঠাক নেই। এরপর আরও দুটি চিতার মৃত্যুতে রীতিমতো উদ্বিগ্ন জাতীয় উদ্যান কর্তৃপক্ষ।

Categories
Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Lionel Messi | মুম্বইয়ে ফুটবলের মহাতারকা, রবির সন্ধ্যায় মেসিকে ঘিরে উদ্বেল ওয়াংখেড়ে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা হায়দরাবাদের পর ভারত সফরের দ্বিতীয়...

Nitin Nabin | বিজেপির জাতীয় কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীন, বিহারের মন্ত্রীর কাঁধে নয়া সাংগঠনিক দায়িত্ব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিহারের সড়ক নির্মাণ মন্ত্রী নীতিন...

Anti-Naxal Action | ৯২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত! মাওবাদীদের আর্থিক উৎসে আঘাত কেন্দ্রের

নয়াদিল্লি: কেন্দ্র শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, সরকারি বাহিনী এবং...

BJP | ঝুঁকি নিতে নারাজ পদ্মশিবির, নাড্ডার নেতৃত্বেই বঙ্গে ভোটযুদ্ধে নামার প্রস্তুতি বিজেপির

নয়াদিল্লি: হাতে সময় অতি অল্প। পাখির চোখ এখন শুধু...