‘এই জন্যই দেশের হয়ে পদক জয়’, কান্নায় ভেঙে পড়ে জানালেন বিনেশ ফোগটরা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কুস্তিগীরদের শান্তিপূর্ণ আন্দোলনের মাঝে হাতাহাতিতে জড়াল ‘মদ্যপ’ পুলিশ। বুধবার রাতে দিল্লির যন্তরমন্তরে কুস্তিগীরদের বিক্ষোভস্থলে চড়াও হয় পুলিশ। কুস্তিগীরদের সঙ্গে প্রথমে বচসা শুরু হয়। পরবর্তীতে তা হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে পৌঁছোয়। আন্দোলনকারীদের অভিযোগ, মদ্যপ ছিলেন পুলিশকর্মীরা। তাঁরা এসে আন্দোলনকারীদের ধাক্কা দিয়ে সরাতে শুরু করে।

ঘটনার পরই মধ্য রাতে সাংবাদিক বৈঠক ডাকেন আন্দোলনকারী কুস্তিগীররা। আন্দোলনকারীদের অন্যতম মুখ, অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর বিনেশ ফোগট কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমরা কি এই দিন দেখার জন্য দেশের হয়ে পদক জিতেছিলাম?’ কাঁদতে কাঁদতে তিনি আরও বলেন, ‘সারাদিন বৃষ্টি হওয়ার ফলে মাটি ভিজে থাকায় আমরা বিক্ষোভস্থলে খাট পাতার চেষ্টা করছিলাম। তখনই পুলিশ আমাদের উপর হামলা করে। আমরা কোনও দাগি আসামি নই যে পুলিশ আমাদের সঙ্গে এরকম আচরণ করবে।‘

Categories
Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tamil Nadu | জাদুসংখ্যা বিজয়ের ঝুলিতে, কংগ্রেসের পাশাপাশি এবার বামের সমর্থনে মসনদে ‘থলপতি’!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে জল্পনার অবসান। প্রয়োজনীয় ‘জাদুসংখ্যা’...

Odisha | আইনরক্ষকই যখন ভক্ষক! ধর্ষণের চেষ্টার অভিযোগে ওডিশায় মর্মান্তিক পরিণতি পুলিশ কর্মীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওডিশায় এক মহিলাকে উত্ত্যক্ত করা...

Nishant Kumar | বিহারের মন্ত্রিসভায় নতুন মুখ ! নীতীশ-পুত্র নিশান্ত কুমারের অভিষেক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহারের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের...

Vijay threat to resign 107 MLAs | ‘ডিএমকে-এডিএমকে সরকার গড়ার সুযোগ পেলে আমাদের ১০৭ বিধায়ক ইস্তফা দেবেন’, হুঁশিয়ারি দিলেন টিভিকে প্রধান বিজয়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের...