Drone Attack | ফিরোজপুরে আছড়ে পড়ল পাক ড্রোন, জখম ৩ সাধারণ নাগরিক

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাত হতেই জম্মু-কাশ্মীর, গুজরাট, পাঞ্জাবের একাধিক জায়গায় ড্রোন হামলা (Drone Attack) শুরু করেছে পাকিস্তান। বহু জায়গায় পাকিস্তানের এই ড্রোন হামলা করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। তবে এরই মধ্যে পঞ্জাবের ফিরোজপুরে পাক ড্রোন আছড়ে পড়ায় ৩ জন সাধারণ নাগরিক জখম হয়েছেন। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জখমরা সকলে একই পরিবারের সদস্য। তাঁদের মধ্যে এক জন মহিলা এবং তাঁর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। বাকিদের শরীরের কিছু অংশ পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসকরা।

২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে (Pahelgam) পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার প্রতিক্রিয়ায় বুধবার ভোরে অপারেশন সিঁদুর চালায় ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ টি এলাকায় প্রত্যাঘাত করে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই হানায় মৃত্যু হয়েছে প্রায় ১০০ জনের। এরপর দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

ভারতের এই প্রত্যাঘাত মেনে নিতে পারেনি পাকিস্তান। তারপর থেকেই ক্ষোভে ফুঁসছিল তারা। শেষ পর্যন্ত ভারতের ১৫টি শহরের সেনাছাউনি লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালায়। কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেই সবকটি হামলাই ব্যার্থ করে দিয়েছে। পালটা হামলা চালিয়ে পাকিস্তানের লাহোর সহ বেশ কিছু শহররের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেমও নষ্ট করে দেয় পাকিস্তান। এরপর বৃহস্পতিবার পাকিস্তানের হামলা সামলে নিয়েই রাতে তুমুল হামলা চালায় ভারত। ক্ষতিগ্রস্ত হয় পাকিস্তানের একাধিক শহর।  কিন্তু তাতেও শুধরে যায়নি পাকিস্তান। শুক্রবারও ফের একই কায়দায় তারা হামলা চালাচ্ছে বলে জানা গেছে। এদিনও নির্ভুল ভাবে সবকটি হামলাই প্রতিহত করে ভারত।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Dilip Ghosh | ঝাড়গ্রামের ‘দামাল ছেলে’ আজ বাংলার মন্ত্রী! টিভিতে দিলীপের শপথ দেখে চোখে জল অশীতিপর মায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাইশ বছর বয়সে ঘর ছেড়েছিলেন...

New CM Advisor | টিম শুভেন্দু রেডি! কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত এবার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, ব্যক্তিগত সচিব কে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী...

Punjab Minister Arrested | অর্থপাচার মামলায় ইডির জালে পঞ্জাবের মন্ত্রী! প্রতিহিংসার অভিযোগে সরব কেজরিওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) নিশানায়...

Mamata Banerjee | বিজেপিকে রুখতে বাম-অতিবাম ও জাতীয় দলগুলিকে নিয়ে মহামঞ্চ গড়ার ডাক মমতার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর কালীঘাটে...