মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

Bangladesh | হিন্দু মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে নৃশংসভাবে খুন! ঘর থেকে উদ্ধার দেহ, চাঞ্চল্য বাংলাদেশে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) হিন্দু মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে নৃশংসভাবে খুন (Hindu freedom fighter killed)। রবিবার সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলার রহিমাপুর চাকলা গ্রামের বাড়ি থেকে দম্পতির দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, দুজনকেই গলা কেটে খুন করা হয়েছে (Throats slit)। এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ওপার বাংলায়।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃতরা হলেন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তাঁর স্ত্রী সুবর্ণা রায় (৬০)। রবিবার সকালে তাঁদের ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ না মেলায় সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপর কোনওরকমে বাড়ির ভেতরে ঢুকেই রক্তাক্ত অবস্থায় মেঝেতে দুজনকে পড়ে থাকতে দেখেন তাঁরা। এরপরই খবর পেয়ে পুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, পেশায় শিক্ষক ছিলেন যোগেশ চন্দ্র রায়। ২০১৭ সালে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসর নেন তিনি। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন। নিহত দম্পতির দুই ছেলে রয়েছেন। এক ছেলে ঢাকায় পুলিশে কর্মরত বলে জানা গিয়েছে। গ্রামের বাড়িতে স্বামী-স্ত্রী একাই থাকতেন।

পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে। এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি। তাছাড়া ওই হিন্দু পরিবারের সঙ্গে কারোর অতীতের কোনও বিরোধ ছিল না বলেও উল্লেখ করা হয়েছে। তবে আওয়ামি লিগের দাবি, এর নেপথ্যে জামাত-ই-ইসলামির (Jamaat-e-Islami) হাত রয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের অগাস্ট মাসে ছাত্র-জনতার বিক্ষোভের জেরে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বাংলাদেশে ক্ষমতায় এসেছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আর ইউনূসের আমলে সংখ্যালঘু বিশেষত হিন্দুদের উপর অত্যাচারের অনেক ঘটনা সামনে এসেছে। বহু হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে মন্দির। হিন্দুদের উপর হামলা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মাঝেই এবার হিন্দু মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে খুনের ঘটনা সামনে এল।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Calcutta High Court | চন্দ্রকোনায় কনভয়ে ‘হামলা’! সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু, মিলল মামলার অনুমতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চন্দ্রকোনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর...

Bangladesh | জেলবন্দি অবস্থায় মৃত্যু বাংলাদেশি গায়ক-আওয়ামি লিগ নেতা প্রলয় চাকীর! চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার বাংলাদেশে (Bangladesh) জেলবন্দি অবস্থায়...

Telangana | বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা না করলেই বেতন ছাঁটাই! নজিরবিহীন সিদ্ধান্ত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃদ্ধ বাবা-মায়ের (Elder parents) প্রতি...

US-Iran Tariff | ইরানের সঙ্গে বাণিজ্য করলেই ২৫ শতাংশ শুল্ক! চরম হুঁশিয়ারি ট্রাম্পের, যুদ্ধের মেঘ মধ্যপ্রাচ্যে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি...