Weather Update | আজ একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সেপ্টেম্বর চলছে। আর কিছুদিনের মধ্যে দুর্গাপুজো। কিন্তু এখনও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েই চলেছে রাজ্যের একাধিক জায়গায় (Weather Update)। সেই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বুধবারই সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। যার জেরে রাজ্যের একাধিক জেলায় রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। সেই তালিকায় কোন কোন জেলা রয়েছে তা জেনে নিন। রইল আবহাওয়ার আপডেট।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদাতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার সব জেলারই দু’-এক জেলায় বৃষ্টি হতে পারে। ফের রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। মঙ্গলবারও এই দুই জেলার পাশাপাশি ভারী বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পংয়ে।

অন্যদিকে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের (South Bengal) আট জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তালিকায় রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবারও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। তবে শনি ও রবিবারের জন্য আপাতত কোনও সতর্কতা জারি হয়নি।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

North Bengal Weather Radar System | উত্তরবঙ্গে রুদ্ররূপ প্রকৃতির, দুর্যোগের আগাম থাবা রুখতে বসছে শক্তিশালী ‘র‍াডার’!

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: পাহাড় থেকে সমতল, আবহাওয়ার পরিবর্তনে উত্তরবঙ্গে...

Hyderabad Jail | কয়েদি সেজে কাটাতে চান একরাত? ২ হাজার টাকার বিনিময়ে সুযোগ দিচ্ছে হায়দরাবাদ জেল

হায়দরাবাদ: ঠিক কেমন হয় জেলের জীবন? কয়েদিদের পোশাক পরে...

CM Suvendu Adhikari | দুর্নীতি রুখতে ‘ফ্রি হ্যান্ড’ সিবিআই-কে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ক্ষমতায় আসার পরই দুর্নীতির বিরুদ্ধে...

Dog Squad Security | বুনো চিতাবাঘ রুখতে তেজি কুকুর

কার্সিয়াংয়ের কুয়াশামোড়া ডাউহিলে মাথা তুলছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস।...