১০০ দিনের কাজের টাকা না মেলাতেই বিস্ফোরণে মৃত্যু! কেন এমন যুক্তি দিল তৃণমূল?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেন্দ্র ১০০ দিনের টাকা আটকে রেখেছে বলেই বাংলার মানুষ বাধ্য হয়ে বাজি কারখানায় কাজ করছেন। টাকা রোজগার করতে গিয়ে প্রাণ গেল তাঁদের। ঘটনার ২৪ ঘণ্টা পর এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের। টুইটারে তৃণমূলের তরফে বলা হয়েছে, ‘বিজেপির উদাসীনতায় প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ। কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। সে কারণেই পূর্ব মেদিনীপুরের মানুষ অবৈধ বাজি কারখানায় কাজ করতে বাধ্য হচ্ছে। দরিদ্র মানুষকে আর কত কষ্ট পেতে হবে? পুলিশের গাফিলতি আড়াল করতেই কি কেন্দ্রের বঞ্চনার কথা বলছে শাসক শিবির? গ্রামবাসীরা কেন এমন যুক্তি দিচ্ছে না? সেই প্রশ্নও তুলেছেন বিরোধীরা।

এই প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘এটা প্রমাণ হয়ে গেল যে রাজ্যে কেউ কাজ না পেলে রাজ্য দায়িত্ব নিয়ে বোমা কারখানায় কাজ দিয়ে দেবে।‘ রাজ্যের শাসক দল এখন জনরোষের শিকার। গ্রামবাসীদের বক্তব্য যদি এটাই হত, তাহলে তৃণমূলের প্রতিনিধিরা এগরা থেকে পালিয়ে আসতেন না। তাঁর দাবি, পুলিশের সরাসরি হস্তক্ষেপে ভানু বাগ ওই এলাকায় অবৈধ বাজি কারখানা চালাচ্ছিল।‘

Categories
Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...

TMC | মুখ খুলতেই কড়া পদক্ষেপ! তিন মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটতে...

Firhad Hakim | রাজ্যে পালাবদলের আবহেই ‘বেসুরো’ ফিরহাদ! কলকাতা পুরসভার দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের শাসনক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

Dilip Ghosh | ঝাড়গ্রামের ‘দামাল ছেলে’ আজ বাংলার মন্ত্রী! টিভিতে দিলীপের শপথ দেখে চোখে জল অশীতিপর মায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাইশ বছর বয়সে ঘর ছেড়েছিলেন...