Humayun Kabir | বিজেপির সঙ্গে ১০০০ কোটির আঁতাত? হুমায়ুন কবীরের বিস্ফোরক ভিডিও ফাঁস করল তৃণমূল

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নির্বাচন ও মসজিদের আবেগ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক। আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের (Humayun Kabir) একটি বিস্ফোরক ভিডিও (যার সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ অনলাইন) প্রকাশ করে তৃণমূল কংগ্রেস (TMC) দাবি করেছে, বিজেপির সঙ্গে ‘গোপন আঁতাত’ রয়েছে তাঁর। শাসকদলের অভিযোগ, বিজেপির কাছে ১০০০ কোটি টাকা চেয়েছেন হুমায়ুন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে।

ছবি ভিডিও থেকে

তৃণমূলের পেশ করা ভিডিওটিতে হুমায়ুনকে বলতে শোনা যাচ্ছে যে, বাবরি মসজিদ ইস্যু তুলে তিনি ভারতের মুসলিমদের সমর্থন আদায় করছেন। তিনি দাবি করেন, তাঁর ডাকে ঝাড়খণ্ড, বিহার ও অসম থেকেও মুসলিমরা নমাজ পড়তে আসছেন। সবচেয়ে বিতর্কিত অংশ হল ভোটের মেরুকরণ প্রসঙ্গে। ভিডিওতে প্রশ্নকর্তার প্রশ্নের উত্তরে হুমায়ুনকে বলতে শোনা যায়, ‘আমি যত মুসলিম ভোট নিজের দিকে টানব, হিন্দু ভোট তত বেশি বিজেপির দিকে যাবে। কারণ হিন্দুরা তখন বুঝবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর ক্ষমতায় ফিরছেন না।’

হুমায়ুন আরও দাবি করেন, তাঁর লক্ষ্য মুখ্যমন্ত্রী হওয়া নয়, বরং ২৯৪টির মধ্যে ৮০-৯০টি আসন জিতে ‘নির্ণায়ক’ শক্তিতে পরিণত হওয়া। তিনি স্পষ্ট জানান, মমতাবিহীন (CM Mamata Banerjee) সরকার গড়তে প্রয়োজনে বিজেপি (BJP) মনোনীত মুখ্যমন্ত্রীকেও সমর্থন দেবেন তিনি।

তৃণমূলের দাবি, এই ভিডিও প্রমাণ করে যে রাজ্যে বিজেপিকে সুবিধা করে দিতেই সংখ্যালঘু ভোটে বিভাজন তৈরির নীলকশা সাজিয়েছেন হুমায়ুন কবির। পাল্টা প্রতিক্রিয়া বা ভিডিওটির সত্যতা নিয়ে এখনও আমজনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে স্পষ্ট কোনো বিবৃতি মেলেনি।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

CM Mamata Banerjee | মেদিনীপুরের ব্যাটন এবার অভিষেকের হাতে? হলদিয়ার সভা থেকে বড় ঘোষণা মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হলদিয়ার (Haldia) সভা থেকে মেদিনীপুর...

CM Mamata Banerjee | “শিল্প এবং কৃষি আমার দুই ভাই-বোন”, হলদিয়ায় দাঁড়িয়ে কি কোনো বড় মাস্টারস্ট্রোক দিলেন মমতা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের ময়দানে পূর্ব মেদিনীপুর মানেই...

Amit Shah | “বাংলার মুখ্যমন্ত্রী হবেন এখানকারই কোনো ভূমিপুত্র”, কুলটির সভা থেকে কী বললেন শা?

রাজা বন্দ্যোপাধ্যায়, কুলটি: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026)...

WB Election 2026 | বাস যাচ্ছে নির্বাচনী ডিউটিতে, রাস্তায় দাঁড়িয়ে নাভিশ্বাস যাত্রীদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের (WB Election...