TMC | দার্জিলিং সমতলের সভাপতি পদ থেকে সরছেন পাপিয়া ঘোষ? নাম ঘোষণা করল না তৃণমূল 

শেষ আপডেট:

শিলিগুড়ি: রাজ্যজুড়ে জেলা পদাধিকারী পদে রদবদল করেছে তৃণমূল (TMC)। অনেক জেলায় আগে থেকে যাঁরা চেয়ারম্যান ও জেলা সভাপতি পদে আছেন তাঁদেরকেই রেখে দেওয়া হয়েছে, আবার কোথাও বদল করা হয়েছে। কিন্তু দার্জিলিং সমতল জেলা সভাপতি পদে কে থাকবেন তা জানায়নি তৃণমূল। এই পদে এতদিন ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের মেয়ে পাপিয়া ঘোষ (Papiya Ghosh)। নতুন তালিকায় তাঁর নাম নেই।

দার্জিলিংকে সাংগঠনিকভাবে দুই ভাবে ভাগ করে তৃণমূল। দার্জিলিং হিল ও দার্জিলিং সমতল। দার্জিলিং হিলের চেয়ারম্যান পদে মিরিক পুরসভার চেয়ারম্যান লালবাহাদুর রাইয়ের নাম রয়েছে। জেলার সভাপতি পদে আছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তা ছেত্রী। দার্জিলিং সমতলের ক্ষেত্রে চেয়ারম্যান পদেও বদল আনা হয়েছে। সেখানে অলোক চক্রবর্তীর জায়গায় সঞ্জয় টিবরেওয়ালের নাম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ফাঁকা রাখা হয়েছে সভাপতির নাম। এতেই প্রশ্ন উঠেছে তাহলে কি পাপিয়া ঘোষকে সভাপতি পদ থেকে ছেঁটে ফেলতে চলেছে তৃণমূল? দলের কোনও ছোট বড় নেতাই এনিয়ে এখনও মুখ খোলেননি। তবে যেটুকু জানা যাচ্ছে, তাতে মনে করা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পাপিয়ার অতিরিক্ত কলকাতা নির্ভরতাই তাঁর বিরুদ্ধে যেতে পারে। অনেক নেতা দলের পক্ষে অস্বস্তিদায়ক কিছু করলেও তাদের নিয়ন্ত্রণ করতে পারছিলেন না তিনি। সবকিছুই কলকাতার উপর চাপিয়ে দিচ্ছিলেন। যা নিয়ে দলের শীর্ষনেতৃত্ব খুব একটা খুশি ছিলেন না। তবে দলের একটা অংশ অবশ্য বলছেন, ‘না আঁচালে বিশ্বাস নেই’। শেষ মুহুর্তে কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন পাপিয়া ঘোষের অনুগামীরা।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Cooch Behar | ৪ বছরের দখলদারি শেষ? কোচবিহারে ফুটপাথ ফাঁকা করতে হাত পড়ল খোদ তৃণমূলের কার্যালয়েই

কোচবিহার: অবশেষে কোচবিহারে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ের (TMC Party...

Jeetu Kamal and Saayoni Ghosh | সায়নীর দাবির পাল্টা ‘মাস্টারস্ট্রোক’! ৩ বছর পর জীতু-নবনীতা এক ফ্রেমে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টলিপাড়ার রাজনৈতিক তরজা এবার পৌঁছে...

Elephant Attack | মাঝরাতে মুষলধারে বৃষ্টির মধ্যে ডাঙ্গাপাড়ায় হাতির হানা! দেওয়াল ভেঙে গুঁড়িয়ে দিল ঘর, আতঙ্ক চালসায়

চালসা: ডুয়ার্সে ফের বন্যপ্রাণের তাণ্ডব। শুক্রবার গভীর রাতে মাটিয়ালি...