‘দলের কিছু ভিখারি নেতার কাজ হাত পেতে টাকা নেওয়া’, কটাক্ষ তৃণমূল বিধায়কের

শেষ আপডেট:

কলকাতা: প্রকাশ্যে দলের নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ তুললেন তৃণমূল পর্যবেক্ষক তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ে সব গণ্ডগোলের নেপথ্যে আইএসএফের কোনও হাত দেখতে পাচ্ছেন না বিধায়ক। উলটে কয়েকজন নেতাকেই দোষারোপ করলেন তিনি। শওকতের এই দাবিকে সমর্থন জানিয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতৃত্বের একটা বড় অংশ।

ভাঙড়ের ফুলবাড়ি এলাকায় একটি সভায় তৃণমূল বিধায়ক বলেন, ‘আইএসএফকে দোষ দেব না। আমাদের নেতাদেরও দোষ আছে। আমাদের কিছু ভিখারি নেতা আছে। এদের কাজ কী? হাত পেতে টাকা নেওয়া। ঘরের জন্য দাও ৫-১০ হাজার টাকা। বিচারের জন্য দাও ৫-১০ হাজার টাকা। রাস্তার জন্য দাও ৫-১০ হাজার টাকা।’ ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকতের কথায়, ‘আমি আমার বিধানসভায় (নিয়ম) চালু করেছি, কোনও নেতা গরিব মানুষের কাছ থেকে ৫ টাকা নিলে ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে দল থেকে বার করে দেওয়া হবে।’

শওকতের এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ। তিনি বলেন, ‘এটা আমাদের দাবি। আমরা যাঁরা স্বচ্ছ রাজনীতি করি, এটা তাঁদের সকলের দাবি।’ যদিও এ নিয়ে ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি বলেন, ‘তৃণমূলের উপর থেকে নীচ পর্যন্ত সব নেতাই দুর্নীতিতে জড়িত। ভোটের আগে এই সব বলে দলীয় কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন তৃণমূল নেতারা।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tamil Nadu government crisis | যে কোনো সময় পতন! তামিলনাড়ুতে ভোট-প্রস্তুতির ডাক স্ট্যালিনের, নড়বড়ে বিজয়ের কুর্সি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণী রাজনীতির অলিন্দে এবার চরম...

TMC Councilor | তৃণমূল কাউন্সিলারের বাড়িতেই চলছিল ‘মধুচক্র’! হাতেনাতে ধরে পুলিশে দিল ক্ষিপ্ত জনতা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তোলাবাজি-হুমকির মতো একের পর এক...

Jahangir Khan | ভোটের আগেই রণে ভঙ্গ জাহাঙ্গীরের! ‘সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত’, সাফ জানাল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা...

Abhishek Banerjee property notice | অবৈধ নির্মাণ বিতর্ক: অভিষেকের মা ও লিপস অ্যান্ড বাউন্ডসকে জোড়া নোটিশ কলকাতা পুরসভার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় বারবার শিরোনামে...