Tajmul Hossain | টিকিট পেলেন না মন্ত্রী থেকে বিধায়ক! মালদায় ভিন্ন কৌশল তৃণমূলের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হতেই মালদহ জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রার্থী তালিকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বদল হয়েছে এবার। জেলা থেকে রাজ্যের মন্ত্রী যেমন টিকিট পাননি, তেমনি বর্তমান বিধায়ককেও টিকিট দেয়নি দল। অন্যদিকে বাইরে থেকে দুই বহিরাগত বিশিষ্ট ব্যক্তিত্বকেও প্রার্থী করা হয়েছে। হরিশ্চন্দ্রপুর বিধানসভা আসনে এবার টিকিট পাননি দাপুটে মন্ত্রী তথা বিধায়ক তজমুল হোসেন (Tajmul Hossain)। সেখান থেকে প্রার্থী করা হয়েছে, মাতেবুর রহমানকে। এলাকায় গোষ্ঠীদ্বন্দ্বের কারণে প্রতিদিনই চর্চায় থাকে হরিশ্চন্দ্রপুর। সেখানে মন্ত্রী তজমুল ও দলের জেলা পরিষদ সদস্য বুলবুল খানের গোষ্ঠীর লড়াই সুবিদিত। এর জেরেই তজমুলকে টিকিট দেওয়া হল না বলে মনে করছে দলের একাংশ। অন্য দিকে টিকিট পাননি চাঁচলের বিধায়ক নীহার রঞ্জন ঘোষও। সেখানে প্রার্থী করা হয়েছে প্রাক্তন পুলিশকর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। চর্চায় থাকলেও প্রার্থী তালিকায় নাম নেই ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান প্রবীণ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরির। অন্যদিকে গুরুতর অসুস্থ থাকায় এবার টিকিট পাননি মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রও।

রাজনৈতিক পর্যবেক্ষক ও পরিসংখ্যান বিশ্লেষকদের মতে, তৃণমূলের এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া কোনো পদক্ষেপ নয়। নিচুতলার একাধিক গোপন সমীক্ষা, ভোটব্যাঙ্কের সূক্ষ্ম বিশ্লেষণ এবং স্থানীয় স্তরের সম্ভাব্য প্রতিষ্ঠানবিরোধী হাওয়াকে প্রশমিত করতেই শীর্ষ নেতৃত্ব এই অবস্থান নিয়েছে। মালদহের মতো রাজনৈতিকভাবে স্পর্শকাতর জেলায় অতীতের দীর্ঘ আনুগত্য বা ব্যক্তিগত প্রভাবের চেয়েও এবার প্রার্থীর বর্তমান জনসংযোগ, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় হল শাসকদলের অন্দরের ক্ষোভ। নির্বাচনের ঠিক মুখে দাঁড়িয়ে যারা টিকিট পাননি তাদের অনুগামীরা অভিমান ভুলে দলের নতুন প্রার্থীর হয়ে কতটা মাঠে নামবেন, নাকি অন্তর্ঘাতের পথ বেছে নেবেন, সেটাই শাসকদলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Patiram | ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত পতিরাম, উপড়ে পড়ল বহু গাছ

বিশ্বজিৎ প্রামাণিক,পতিরাম: শনিবার রাত সাড়ে আটটা নাগাদ আচমকাই ঝড়ের...

Lebanon | লেবাননে ফরাসি শান্তিরক্ষীদের ওপর হামলা! তীব্র নিন্দা জানাল ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ লেবাননে (Lebanon) রাষ্ট্রসংঘের ফরাসি...

Phansidewa | অনুমতি ছাড়াই তৃণমূলের পথসভা! পুলিশি মদতের অভিযোগে সরব বিজেপি, ঘেরাও থানা

ফাঁসিদেওয়া: অনুমতি না থাকা সত্ত্বেও তৃণমূলের পথসভা (TMC Rally)...

Narendra Modi | ‘নারী হয়তো সবকিছু ভুলে যেতে পারেন…কিন্তু’, বিরোধীদের কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় মহিলা সংরক্ষণ বিল ও...