খোয়া যাওয়া মোবাইল খুঁজতে হাতিয়ার বিমানের জাল টিকিট, গ্রেপ্তার ব্যক্তি

শেষ আপডেট:

মুম্বই: বিমানবন্দর চত্বরে মোবাইল হারান এক ব্যক্তি। তা খুঁজতে যা কাণ্ড ঘটালেন, সে নিয়ে অবাক হবেন যে কেউ। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা। নূর শেখ (৩৭) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সে মুম্বইয়ের সাকি নাকা এলাকার বাসিন্দা।

অভিযুক্ত ব্যক্তি সম্প্রতি মুম্বই থেকে দিল্লি যাওয়ার একটি ফ্লাইটে ভ্রমণ করেছিলেন। কিন্তু বিমানবন্দরে তার মোবাইল হারিয়ে যায়। এরপর নূর শেখ সেই ফোন খুঁজতে তার পুরোনো বিমানের টিকিটটি এডিট করে একটি জাল মুম্বই-দিল্লি ফ্লাইটের টিকিট তৈরি করেন বলে অভিযোগ। এই নিয়ে বিমানবন্দরে যান তিনি। কিন্তু চেক-ইন কাউন্টারে পৌঁছোতে বিমানকর্মীরা ধরে ফেলেন, এটি জাল টিকিট। বিষয়টি সিআইএসএফ কর্তাদের জানান বিমানকর্মীরা। এরপর ওই ব্যক্তিকে মুম্বই পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

জিজ্ঞাসাবাদের সময়, অভিযুক্ত পুলিশের কাছে স্বীকার করে, তিনি তার ফোন খুঁজতে জাল টিকিট বানিয়ে এ কাণ্ড ঘটনা। মোবাইলটি সে এক সপ্তাহ আগে মুম্বই থেকে দিল্লি যাওয়ার সময় বিমানবন্দর চত্বরে হারিয়ে ফেলেন। অভিযুক্তের পরিবার পুলিশকে জানিয়েছে, সম্প্রতি চাকরি হারানোর পর হতাশ হয়ে পড়েছে ওই ব্যক্তি। তারপর থেকেই তিনি এসব কার্যকলাপ করেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মঙ্গলবার তাকে বিচার বিভাগীয় হেপাজতে পাঠানো হয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Adhikari Cabinet meeting | নবান্নে আজ শুভেন্দুর মন্ত্রিসভার মেগা বৈঠক! নজরে সরকারি কর্মীদের বকেয়া ডিএ ও বেতন কমিশন

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে পালাবদলের পর আজ, সোমবার...

Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

দিনহাটাঃ গ্রেপ্তার হলেন দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী।...

Mamata Banerjee | তৃণমূল সুপ্রিমোর নিশানায় ‘বুলডোজার রাজনীতি’, উচ্ছেদ অভিযান নিয়ে ফেসবুক পোস্টে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এ রাজ্যে কোনোভাবেই 'বুলডোজার রাজনীতি'...

Suvendu Adhikari | ‘উনি এসে কাঁদলেন!’ আপ্তসহায়ক চন্দ্রনাথের শ্রাদ্ধে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মধ্যমগ্রামের সেই রক্তক্ষয়ী ও অভিশপ্ত...