Recipes | শরীর চাঙ্গা করতে গরমে চুমুক দিন শরবতে, রইল রেসিপি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমে এখনই হাঁসফাঁস অবস্থা। বাড়ির বাইরে পা রাখলেই ঘেমেনেয়ে একাকার! গলা ভিজলেও শরীর ঠান্ডা হচ্ছে না। ক্লান্তিতে কাজ করার ইচ্ছাও কমছে। তাই শরীর ও মন- দুই চাঙ্গা রাখতে চুমুক দিতে পারেন সুস্বাদু শরবতে। কীভাবে বানাবেন এমন শরবত। রইল রেসিপি।

১) শশা তরমুজের শরবত

উপকরণ:  ১ টি তরমুজ, ১টি টুকরো করা শশা, ৪ টেবিল চামচ চিনি, ১/২ কাপ পাতিলেবুর রস, ১ টেবিল চামচ তুলসি পাতা কুচি, ১ টেবিল চামচ বিটনুন, প্রয়োজনমতো জল।

পদ্ধতি: প্রথমে তরমুজের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ফ্রিজে রেখে দিন। এরপর শশার টুকরোগুলো মিক্সারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। তরমুজের টুকরো, তুলসি পাতা দিয়ে ব্লেন্ড করুন। ব্লেন্ড হয়ে গেলে তাতে লেবুর রস দিয়ে আবার মিশিয়ে নিন। শেষে শশা, বিটনুন ও চিনি একসঙ্গে ব্লেন্ড করে ছেঁকে নিয়ে কিছু সময় ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

২) পুদিনা লেমনেড শরবত

উপকরণ: ২ টেবিল চামচ পুদিনা পাতা, ২টো লেবু, স্বাদমতো বিটনুন, প্রয়োজনমতো বরফের টুকরো।

পদ্ধতি:  প্রথমে পুদিনা পাতা থেতো করে নিতে হবে। এরপর পরিমাণ মতো জল, বিটনুন ও লেবুর রস দিয়ে মিশ্রণ তৈরি করুন। তারপর শরবতটা ছেঁকে নিন। এরপর গ্লাসে শরবত ঢেলে তাতে বরফের টুকরো, পুদিনা পাতা এবং স্লাইস করে কাটা লেবুর টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন পুদিনা লেমনেড শরবত।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipe | ঘরোয়া ক্লাসিক থেকে মশলাদার নারকেল! সেরা স্বাদের ঝালমুড়ি তৈরির গোপন টিপস

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিকেলের আড্ডা হোক বা ঘরোয়া...

Recipe | বিকেলের আড্ডায় জমজমাট মুখরোচক মুচমুচে ঢ্যাঁড়স ভাজা! রইল চটজলদি রেসিপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চায়ের সঙ্গেই টা হোক কিংবা...

Recipe | আম-চিকেনের যুগলবন্দি! গরমে শরীর ঠান্ডা রাখতে ট্রাই করুন ‘ম্যাঙ্গো চিকেন স্যালাড’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণবঙ্গের প্যাচপ্যাচে গরমে নাজেহাল জনজীবন।...

Recipe | বাটা মাছের জাদুকরী টুইস্ট! ঝাল-ঝোল নয়, এবার পাতে পড়ুক মুচমুচে ব্যাটার ফ্রাই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিয়েবাড়ির মেনুতে ফিশ ফ্রাই মানেই...