উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার দুপুরে কোচবিহার লাগোয়া ঘুঘুমারি কদমতলায় দলীয় কর্মসূচিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সভা মঞ্চ থেকে বক্তব্যের শুরুতে গেরুয়ে শিবিরকে বিঁধলেন ‘সেনাপতি।’
তিনি বলেন, ‘আজকের সভা বিজেপির (BJP) বিসর্জনের শুভ সূচনা। বিজেপি একটা ‘জঞ্জাল’ দল। এবার আবর্জনা সাফ করার লড়াই। বিজেপির থেকে আমাদের হিন্দুত্ব শিখতে হবে না। আসলে মানুষের ভোটার অধিকার কাড়তে চায় দিল্লির জমিদারেরা। বিজেপিকে যত জেতাবেন, তত নিজেদের অধিকার থেকে বঞ্চিত হবেন।’
এরই সঙ্গে SIR ইস্যুতে তিনি আরও বলেন, অপরিকল্পিতভাবে SIR করার ফলে এত মানুষের মৃত্যু হয়েছে। যারা মাঠে কাজ করতে যাচ্ছেন তাঁদের পাচারকারী বলা হচ্ছে। BSF দিয়ে কৃষক ও শ্রমিকদের ওপর অত্যাচার করা হচ্ছে। আমি ধন্যবাদ জানাই নিশীথ প্রামানিকের মতো জঞ্জালকে বিদায় দিয়েছেন।’

