শুটিং সেরে বাইকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা! লরির ধাক্কায় মৃত টলি অভিনেত্রী

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লরির ধাক্কায় মৃত্যু হল টলি ধারাবাহিক অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তের। জানা গিয়েছে, শনিবার রাতে শুটিং সেরে অ্যাপ বাইক বুক করেছিলেন অভিনেত্রী। সেই বাইকে চেপেই পানিহাটিতে নিজের বাড়িতে ফিরছিলেন তিনি। সেইসময় বরাহনগরের কাছে লরির ধাক্কায় মৃত্যু হয় তাঁর। ঘটনার পর বেশ কিছুক্ষণ ওই রুটে যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে পুলিশ মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সুচন্দ্রা দাশগুপ্ত বর্তমানে ‘গৌরি এল’ ধারাবাহিকে কাজ করছিলেন। গতকাল রাতে শুটিং সেরেই বাইকে ফিরছিলেন তিনি। বরাহনগরের মোড়ের কাছে ওই বাইকের সামনে একটি সাইকেল চলে আসে। বাইকের চালক ব্রেক কষেন। তাতে সুচন্দ্রা বাইক থেকে পড়ে যান। ওই সময়ই একটি দশ চাকার লরি তাঁকে পিষে দিয়ে চলে যায়। অভিনেত্রীর মাথায় হেলমেট থাকলেও তা ভেঙে গুঁড়ো হয়ে যায়। ঘটনার পর ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। পাশাপাশি লরিচালককে গ্রেপ্তার করা হয়েছে। অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া টলিপাড়ায়।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Iman Chakraborty | ‘আমি বরাবরই এই মানুষটার সবথেকে বড় ভক্ত!’ শমীকের প্রশংসায় পঞ্চমুখ ইমন

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্য রাজনীতিতে পালাবদলের আবহে যখন...

Parambrata Chatterjee | ‘ছেলের মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ক্ষমা চেয়েছি!’ টলিউডের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক পরমব্রত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টলিউডের দীর্ঘদিনের অশান্তি, দলাদলি ও...

Soham Chakraborty | রাজ্যে পালাবদলের আবহে এবার টলিপাড়ায় থ্রেট কালচার? আর্থিক বিবাদের জেরে বিধায়ক সোহমকে খুনের হুমকি প্রযোজকের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের আবহে এবার...

Amitabh Bachchan | মেগাস্টার অমিতাভের হাসপাতালে ভর্তির গুঞ্জন! ভক্তদের উদ্বেগ উড়িয়ে নিজেই দিলেন সুস্থতার বার্তা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তিনি বলিউডের ‘বিগ বি’, সহস্রাব্দের...