রবিবার, ৮ মার্চ, ২০২৬

Tollygunge | শিবরাত্রির সকালে টালিগঞ্জের অভিজাত আবাসনে অগ্নিকাণ্ড! অল্পের জন্য রক্ষা পেলেন যশ-নুসরত-সায়ন্তিকারা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিবরাত্রির পুণ্য লগ্নেই বড়সড়ো অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল টলিপাড়া। রবিবার সকালে টালিগঞ্জ (Tollygunge) টেকনিশিয়ান স্টুডিয়ো সংলগ্ন একটি বহুতল আবাসনে আচমকা আগুন লাগায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায় (Building fire)। ওই আবাসনেই বসবাস করেন অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta), নুসরত জাহান (Nusrat Jahan), রাজনীতিবিদ-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee), অনন্যা চট্টোপাধ্যায় সহ আরও অনেক তারকারাই।

সূত্রের খবর, আবাসনের পাঁচ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আগুনের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত বাসিন্দারা দ্রুত নীচে নেমে আসেন। সন্তানকে নিয়ে তড়িঘড়ি নেমে আসেন যশ-নুসরতও। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শিবরাত্রি উপলক্ষ্যে আবাসনের এক বাসিন্দার ফ্ল্যাটে পুজোর আয়োজন করা হয়েছিল। সেখানে জ্বালানো প্রদীপ থেকেই কোনওভাবে আগুন ছড়িয়ে পড়ে। তবে দমকলের দ্রুত হস্তক্ষেপে বড় কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং পকেট ফায়ার নেভানোর কাজ চলছে।

শিবরাত্রির সকালে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই স্তম্ভিত বিনোদনজগত। আবাসনের বাসিন্দা পরিচালক শুভ্রজিৎ মিত্রও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। বড়সড়ো বিপদ এড়ানো গেলেও, বহুতল আবাসনের অগ্নিসুরক্ষা বিধি নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। বর্তমানে যশ-নুসরত সহ সমস্ত বাসিন্দারাই সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Adhir Ranjan Chowdhury | গোটা বিষয়টিই পূর্বপরিকল্পিত! রাজ্যপাল ইস্যুতে কেন্দ্র-রাজ্যকে বিঁধলেন অধীর চৌধুরী

বহরমপুর: বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বাংলার রাজ্য রাজনীতিতে...

Sukanta Majumdar | ক্ষমতায় এলেই জেলায় হবে মেডিকেল কলেজ! পতিরামে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’য় বড় প্রতিশ্রুতি সুকান্তর

পতিরাম: শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে (Patiram) পৌঁছাল...

Dhurandhar 2 Trailer | বক্সঅফিসে ঝড় তুলতে আসছে ‘ধুরন্ধর ২’, ট্রেলারে রণবীরের বিস্ফোরক সংলাপে কাঁপছে নেটপাড়া!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্লকবাস্টার ‘ধুরন্ধর’-এর পর এবার আসছে...