বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

Tollywood Stylist Sandy | ব্রেন টিবি-তে আক্রান্ত টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকাদের ‘স্টাইলিস্ট’! কেমন আছেন স্যান্ডি?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেবশ্রী রায় থেকে মিমি- একসময় তাঁকে ছাড়া চলতে পারতেন না টলিউডের (Tollywood) তাবড় নায়িকারা। কোন নায়িকাকে কী পোশাক পরলে মানাবে, নায়কের চুলের কায়দা কেমন হলে ভালো লাগবে, সবটাই নির্ভর করত ‘স্টাইলিস্ট’ সন্দীপ ঘোষালের (Tollywood Stylist Sandy) ভাবনার উপর। ইন্ডাস্ট্রি তাঁকে চেনে ‘স্যান্ডি’ নামে। টলিপাড়ায় এখন আনাগোনা কমেছে সেই স্যান্ডির। কী হয়েছে তাঁর?

২০২২ সালের মাঝের সময়। ব্রেন টিউবারকিউলোসিস ধরা পড়ে স্যান্ডির। তারপর থেকে লড়াই শুরু। নাম করা কলেজ থেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা। তারপর বিখ্যাত ডিজাইনার অনামিকা খান্নার সঙ্গে কাজ। পা রাখেন টলিউডে। সিনেমায় কাজ করার পাশাপাশি স্যান্ডি ধীরে ধীরে হয়ে ওঠেন ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকাদের ব্যক্তিগত স্টাইলিস্ট। একটা সময় বিনোদন দুনিয়ার কাজে ব্যস্ত স্যান্ডিকে মাঝের কিছু বছর দেখা যায়নি।

সন্দীপের নিত্যদিনের ভিডিও ভাগ করে নেন বন্ধু বিয়াস বসু। বিয়াস মডেলিং থেকে এখন ছোটপর্দার অভিনেত্রী। তিনি সোশ্যাল মিডিয়ায় প্রথম স্যান্ডির বর্তমান অবস্থা তুলে ধরেন। জানা গিয়েছে, মানসিকভাবে খানিকটা ভারসাম্য হারিয়েছেন স্যান্ডি। তাঁর কর্মজীবনের সিংহভাগ স্মৃতি মুছে গিয়েছে।

বিয়াস জানিয়েছেন, স্যান্ডির ব্রেন টিউবারকিউলোসিস অর্থাৎ ব্রেন টিবি হয়েছে। এই রোগে মস্তিষ্কের কোষগুলি নষ্ট হয়ে যায়। এই রোগে মৃত্যু পর্যন্ত হতে পারে। মৃত্যুকে জয় করে ফিরে এলে স্মৃতি মুছে যায়। বিশেষ করে শর্ট টার্ম মেমোরি একেবারে ধুয়েমুছে সাফ হয়ে যায়। তবে স্যান্ডি এখন অনেকটাই সুস্থ রয়েছেন বলে জানান বিয়াস।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Hande Ercel | “এই কাকুটা কে?”— শাহরুখকে চিনতেই পারলেন না তুর্কি সুন্দরী হান্ডে! ক্ষোভে ফেটে পড়লেন কিং খানের ভক্তরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে যার পরিচিতি 'রোম্যান্স কিং'...

Hiran Chatterjee | দ্বিতীয় ইনিংস শুরু হিরণের! বারাণসীর ঘাটে ঋতিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তারকা বিধায়ক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জল্পনাই সত্যি হল। জীবনের নতুন...

Palash Muchhal | স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার ধাক্কা সামলে কাজে ফিরলেন পলাশ মুচ্ছল, নতুন ছবিতে শ্রেয়াস তলপড়ে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত জীবনের টানাপোড়েন সরিয়ে রেখে...

Akshay Kumar Convoy Accident | মুম্বইয়ে দুর্ঘটনার কবলে অক্ষয়ের কনভয়, সঙ্গে ছিলেন টুইঙ্কলও! কেমন আছেন সেলেব দম্পতি?  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার রাতে মুম্বইয়ের জুহু এলাকায়...