শনিবার, ১৪ মার্চ, ২০২৬

পরিচয় গোপন রেখে ধাবা চালাচ্ছিলেন নেপালে! গ্রেপ্তার শীর্ষ মাওবাদী নেতা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিখ সেজে গোপন রেখেছিলেন নিজের পরিচয়। আর সেই পরিচয়েই নেপালে দিব্যি ধাবা চালাচ্ছিলেন শীর্ষ মাওবাদী নেতা দীনেশ গোপ। তাতেও পার পেলেন না। অবশেষে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে গ্রেপ্তার হলেন মাওবাদী সংগঠন পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএলএফআই)-র নেতা।

গত বছরের ৩ ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় পিএলএফআই-এর। সেই সংঘর্ষে পিএলএফআই-এর নেতৃত্ব দিয়েছিলেন দীনেশ। সেই ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। নেপালে পালিয়ে গিয়ে বিরাটনগরে একটি ধাবা খুলেছিলেন এই মাও নেতা। এনআইএ সূত্রে খবর, মাথায় পাগড়ি পরে স্থানীয়দের কাছে শিখ সেজে পরিচয় গোপন করে ছিলেন। নেপাল থেকে বিহার, ওডিশা এবং ঝড়খণ্ডে এরিয়া কমান্ডারদের সঙ্গে যোগাযোগ রাখতেন দীনেশ। প্রতিবার ফোনে কথা বলার পর সেই সিম এবং মোবাইল নষ্ট করে ফেলতেন। কিন্তু হঠাৎই একদিন ব্যক্তিগত নম্বর থেকে ফোন করেন দীনেশ। সেই ফোনের লোকেশন ট্র্যাক করে নেপালে হানা দেয় এনআইএ। অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় দীনেশকে।

একশোরও বেশি ফৌজদারি মামলা রয়েছে এই মাওবাদী নেতার বিরুদ্ধে। প্রায় দুই দশক ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। দীনেশের নামে পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ। অন্যদিকে, ঝাড়খণ্ড সরকারের তরফে ২৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

PM Modi Visit Bengal | আকাশে নজর বায়নোকুলারে, রাজপথে ৩ হাজার পুলিশ! মোদির ব্রিগেডে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবার ব্রিগেডের মেগা শো-তে (Brigade...

Brigade Parade Ground | ব্রিগেডে দক্ষিণেশ্বর মন্দির! মোদির মঞ্চে এবার কৃষ্টি-সংস্কৃতির ছোঁয়া, ‘থিম পুজো’ বলে কটাক্ষ তৃণমূলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ব্রিগেডের মঞ্চে এবার আদ্যোপান্ত বাঙালিয়ানা...

US Military Plane Crash Iraq | ইরাকে ভেঙে পড়ল মার্কিন সামরিক বিমান, ৬ জনের মৃত্যু কবুল আমেরিকার, কারণ ঘিরে ধোঁয়াশা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিম ইরাকের আকাশে ভয়াবহ দুর্ঘটনার কবলে...

Strait of Hormuz Safe Passage | বিশ্বজুড়ে যুদ্ধের মেঘ, বন্ধুত্বের হাত বাড়িয়ে হরমুজ প্রণালীতে ভারতকে ‘সেফ প্যাসেজ’ দিল ইরান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির মাঝে ভারতের...