TOTO Strike | চরম দুর্ভোগ শহরের পথে, টোটো ধর্মঘটে ভোগান্তিতে শহরবাসী

শেষ আপডেট:

শিলিগুড়ি: চরম দুর্ভোগ শহরের পথে। টোটো চালকদের ধর্মঘটে ভোগান্তিতে শহরবাসী। নম্বরবিহীন টোটো শহরে চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পুরনিগম। ক’দিন ধরে শহরের প্রধান রাস্তাগুলিতে চলতে দেওয়া হচ্ছে না নম্বরবিহীন টোটো। এরই প্রতিবাদে আজ টোটো ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কিছু টোটো রাস্তায় বেড়িয়েছে বটে, কিন্তু এই টোটো মোড়ে মোড়ে আটকে দিচ্ছেন বাকি চালকরা। যার জন্য রাস্তায় বেড়িয়ে চরম ভোগান্তিতে শহরবাসী। কেউ কর্মস্থলে যেতে পারছেন না, কেউ আবার মিস করছে স্কুল। এনজেপিতে ট্রেন থেকে নেমে চরম দুর্ভোগে সাধারণ থেকে পর্যটক। সকলের ক্ষোভ পুরনিগমের বিরুদ্ধে। কয়েক বছর আগে কেন টোটো চলাচল নিয়ন্ত্রণ করা হল না, কেন টোটো বিক্রির দোকানগুলি বন্ধ করা হচ্ছে না, প্রশ্ন তুলেছেন তাঁরা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Itahar | সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার নামে আর্থিক প্রতারণা! ইটাহারে গ্রেপ্তার তৃণমূল নেতা  

ইটাহার: সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক...

United Nations | হরমুজে নৌ-নিরাপত্তা বিঘ্নিত কেন? রাষ্ট্রপুঞ্জে সরব ভারতের প্রতিনিধি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: হরমুজ প্রণালীতে বাণিজ্যিক নৌপরিবহণের নিরাপত্তা...

VIP Security Cut | অভিষেকের পর এবার রাজীব-কুণালদের পালা, তৃণমূল হেভিওয়েটদের নিরাপত্তায় কোপ লালবাজারের!  

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভিআইপি নিরাপত্তা ব্যবস্থায় (VIP Security...