মাঠে ছড়িয়ে তৃণমূলের প্রার্থী বাছাইয়ের ব্যালট! বিরোধীরা বলছে প্রহসন

শেষ আপডেট:

সামসী: মাঠজুড়ে ছড়িয়ে রয়েছে তৃণমূলের পঞ্চায়েতে প্রার্থী নির্বাচনের ব্যালট পেপার। যা দেখে চক্ষু চড়কগাছ চাঁচলবাসীর। গত ৩ মে চাঁচল বাহাদুর শাহ জাফর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের নব জোয়ার কর্মসূচি। এক সপ্তাহ আগেই এই মাঠে রাত্রিবাস করেছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৯ টি ব্লকের ৮৭ টি অঞ্চলের প্রার্থী বাছাইয়ের গোপন ভোট প্রক্রিয়া হয়েছিল সেই মাঠে। নিজেদের মনমতো প্রার্থী বাছাই করতে বিভিন্ন অঞ্চল থেকে বহু তৃণমূল কর্মী এসেছিলেন ভোট দিতে। কিন্তু সেই ভোটের গোপন ব্যালট চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্টেডিয়াম মাঠে। এই ছবি সামনে আসতে প্রশ্ন উঠেছে ভোট প্রক্রিয়া নিয়ে। আদৌ ভোট হয়েছে কিনা ভোটের নামে প্রহসন, এমন প্রশ্ন তুলেছেন তৃণমূল কর্মীদের একাংশ। জানা গিয়েছে, উত্তর ও দক্ষিণ দুই দিনাজপুরেরও কিছু ব্যালট পাওয়া গিয়েছে। এদিকে এই ঘটনায় রীতিমতো ক্ষোভ ছড়িয়েছে দলের অন্দরে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

কংগ্রেসের চাঁচল-১ ব্লক সভাপতি আঞ্জারুল হক জনি জানান, তৃণমূলে কোনও স্বচ্ছতা নেই, তা আবার প্রমাণিত হল। স্বচ্ছতা থাকলে গোপন ব্যালট স্টেডিয়াম মাঠে পড়ে থাকত না। এটা আই ওয়াশ ছাড়া কিছুই নয়। এই দলে গোষ্ঠী কোন্দল লেগেই আছে। এটা লোক দেখানো। চাঁচল-১ বিজেপির কো-কনভেনার প্রসেনজিৎ শর্মা বলেন, ‘চুরির দায়ে তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গিয়েছে। দলে ভাঁটা এসেছে। পঞ্চায়েত নির্বাচনের আগেই অনেকেই দল ত্যাগ করছেন। দলে থাকতে চাইছেননা। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচি কর্মীদের দলে রাখার কৌশল মাত্র। কে প্রার্থী হবে তা টাকার বিনিময়ে ঠিক করা আছে।’ সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জামিল ফিরদৌস জানিয়েছেন, গোটা দলটাই দুর্নীতিতে ভরে গিয়েছে। গত পঞ্চায়েতে ভোট লুঠ করে জিতেছিল ওরা। এবার যদি স্বচ্ছভাবে পঞ্চায়েত ভোট হয় তাহলে তৃণমূল গোটা রাজ্যে গো হারা হারবে।

তৃণমূলের চাঁচল-১ ব্লক কমিটির সাধারণ সম্পাদক পারভেজ নুর জানান, এদিন মর্নিং ওয়াকে গিয়ে ব্যালট পেপার ছড়িয়ে থাকার বিষয়টি জানতে পেরেছেন। তিনি শুনেছিলেন এগুলো অভিষেকবাবু নিয়ে গিয়ে গণনার মাধ্যমে প্রার্থী বাছাই করবেন। কিন্তু এনিয়ে চরম ধন্ধে দলের নেতা কর্মীরাই। রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, ‘আসলে এটা এজেন্সি কাজ করে। এগুলো এজেন্সিকে দেওয়া থাকে। তাই পুরো ভোট প্রক্রিয়া সম্পন্ন করার কাজও এজেন্সির। ব্যালট প্রসঙ্গে তিনি বলেন, ‘কোন ব্যালট, কোন কাগজ আছে সেটা না দেখলে বলা যাবে না।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Suvendu Adhikari | মমতার নিরাপত্তায় কোনও আপস নয়! পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের প্রশাসনিক রাশ হাতে নেওয়ার...

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...