পিএইচইর কাজ নিয়ে মেটেলিতে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে

শেষ আপডেট:

মেটেলি: চা বাগানে পিএইচইর জলপ্রকল্পের কাজ নিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল। মেটেলি ব্লকের ইনডং চা বাগানের ঘটনা। রবিবার ইনডং চা বাগানে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের এক গোষ্ঠীর তরফে সাংবাদিক বৈঠক করে অপর গোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হয়। যদিও অপর গোষ্ঠীর তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইনডং চা বাগানে পিএইচইর জলপ্রকল্পের কাজ হচ্ছে। এদিন তৃণমূলের চা বাগান শ্রমিক ইউনিয়নের ইনডং বাগান সম্পাদক দীনেশ ওরাওঁ, সহ সম্পাদক সমীর ওরাওঁ, লক্ষণ ওরাওঁরা সাংবাদিক বৈঠক করে অভিযোগ তুলে ধরেন।

তাঁরা বলেন,  ‘বাগানে পিএইচইর কাজ হচ্ছে। আর তা নিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের বাগান সভাপতি বীরবল ওরাওঁ, তৃণমূল যুব নেতা সরোজ বড়াইক, পুকার বাসফোর দুর্নীতি করছেন। আমরা কাজের বিষয়ে জানতে গেলে আমাদের ওপর চড়াও হন তাঁরা। এভাবে চলতে থাকলে বাগানে তৃণমূলের সংগঠন দুর্বল হয়ে যাবে। আমরা বিষয়টি লিখিতভাবে দলের ঊর্ধ্বতন মহলে জানাব।’

যদিও যুব নেতা সরোজ বড়াইক যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। রবিবার বীরবল ও পুকারকে পাশে নিয়ে তিনি বলেন, ‘অভিযোগ ভিত্তিহীন। আমরা যেহেতু মানুষের জন্য কাজ করছি তাই ওঁরা সহ্য করতে পারছেন না। পিএইচইর কাজ বাগানে সঠিকভাবেই হচ্ছে। আমরাও বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

দিনহাটাঃ গ্রেপ্তার হলেন দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী।...

Mamata Banerjee | তৃণমূল সুপ্রিমোর নিশানায় ‘বুলডোজার রাজনীতি’, উচ্ছেদ অভিযান নিয়ে ফেসবুক পোস্টে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এ রাজ্যে কোনোভাবেই 'বুলডোজার রাজনীতি'...

Suvendu Adhikari | ‘উনি এসে কাঁদলেন!’ আপ্তসহায়ক চন্দ্রনাথের শ্রাদ্ধে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মধ্যমগ্রামের সেই রক্তক্ষয়ী ও অভিশপ্ত...