বিস্ফোরণে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তৃণমূল, ‘বিরোধীদের চক্রান্ত হতে পারে’, মন্তব্য শশী পাঁজার   

শেষ আপডেট:

শিলিগুড়িঃ রাজ্যে একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তৃণমূল কংগ্রেস। বজবজ, এগরার পর মালদাতেও আজ সকালে বাজির গোডাউনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর পরেই মঙ্গলবার শিলিগুড়িতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা বলেছেন, একের পর এক এই ঘটনায় বিরোধিদের চক্রান্ত থাকতে পারে।

তিনি অভিযোগ করে বলেছেন, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। এর ফলে কর্মহীন অনেক মানুষ হয়তো বাধ্য হয়েই বাজি কারখানায় কাজ করছেন। কেন্দ্রের এই লাগাতার বঞ্চনার প্রতিবাদেই আমাদের আন্দোলন, বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য।

কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা সহ বেশ কিছু দাবিতে সোমবার থেকে ৩২ ঘণ্টার ধরনায় বসেছে তৃণমূল মহিলা কংগ্রেস। আজ সন্ধ্যা ৬ টায় এই ধরনা শেষ হবে। এখানে রাজ্যের তিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সাবিনা ইয়াসমিন সহ বিভিন্ন জেলার মহিলা নেতৃত্ব উপস্থিত আছেন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC corruption allegations | ‘মন সায় না দিলেও দলের হয়ে মিথ্যে বলতাম’, তৃণমূলের অন্দরের ‘টাকা লেনদেনের’ হাঁড়ি হাটে ভাঙলেন ঋজু

উত্তরবঙ্গ সইংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পরেই তৃণমূলের...

SSC SLST 2016 OMR Sheet | আদালতের ডেডলাইন মেনেই ‘অ্যাকশন’! শুভেন্দুর শপথের দিনেই ২০১৬-র ওএমআর শিট প্রকাশ করল এসএসসি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। কলকাতা হাইকোর্টের...

Adhir Chowdhury criticizes Mamata | ‘বিপদে পড়ে বাঁচাও বাঁচাও ডাকছেন’, মমতার জোট-বার্তাকে নজিরবিহীন আক্রমণ অধীর চৌধুরীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলায় পালাবদলের পর তৃণমূল নেত্রীর...