Kharagpur | প্রবীণ সিপিএম নেতাকে রাস্তায় ফেলে চটি দিয়ে মার তৃণমূল নেত্রীর! ভিডিও ভাইরাল

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৃণমূল নেত্রীর নির্দেশে জোর করে ভাঙ্গা হচ্ছে বাড়ির প্রাচীর! প্রতিবাদ করতেই প্রকাশ্য রাস্তায় সিপিএম নেতাকে (CPIM Leader) বেধড়ক মারল তৃণমূল নেত্রীর অনুগামীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল খড়গপুরের খরিদা এলাকায় (Kharagpur)।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সোমবার দুপুরে খরিদা এলাকায় তৃণমূল নেত্রী বেবি কোলের নির্দেশে তাঁর অনুগামীরা স্থানীয় এক ব্যক্তির বাড়ির প্রাচীর জোর করে ভাঙছিল। এ নিয়ে প্রবীণ সিপিএম নেতা অনিল দাস প্রতিবাদ করতেই প্রথমে শুরু হয় তর্কাতর্কি। এরপর বেবি কোলের নেতৃত্বে তাঁর অনুগামীরা মাটিতে ফেলে অনিল বাবুকে বেধড়ক মারধর করেন। মারের হাত থেকে বাঁচতে একটি রংয়ের দোকানে লুকিয়ে যান সিপিএম নেতা। সেখানেও হাজির হয়ে হামলাকারীরা ফের মারেন। সঙ্গে ছুড়ে মারেন রঙের ড্রাম। সেই রঙে পুরো শরীর কার্যত ভিজে যায় প্রবীণ সিপিএম নেতার। গোটা ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই নিন্দার ঝড় ওঠে (ভিডিওর সত্যতা যাচাই করেননি উত্তরবঙ্গ সংবাদ অনলাইন)।

বেবি কোলের নেতৃত্বে এমন ঘটায় মুখ খুলেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক প্রদীপ সরকার। তিনি বলেন, ‘বেবি কোলে আমাদের দলের হলেও আদৌ তিনি কোনও দায়িত্ব আছে কিনা আমার জানা নেই। তবে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দার।’

অন্যদিকে, বেবি কোলের বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সিপিএম নেতা। তবে যার বিরুদ্ধে এত অভিযোগ অর্থাৎ বেবি কোলে তিনি কিন্তু গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Air India | বিদেশে ওড়ায় ‘ব্রেক’! মোদির বার্তার পরই একঝাঁক আন্তর্জাতিক উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর ‘দেশপ্রেম’ ও ‘স্বদেশি’ মন্ত্রের...

RG Kar case | আরজি কর কাণ্ডে নয়া মোড়! নির্মল ঘোষসহ ৩ জনের গ্রেপ্তারের দাবিতে আদালতের দ্বারস্থ অভয়ার মা, ৫ জুন পরবর্তী শুনানি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আরজি করের নির্যাতিতার ন্যায়বিচারের লড়াই...

Aadhaar Card | জামুড়িয়ায় পুকুর পাড়ে উদ্ধার গোছা গোছা আধার কার্ড! নেপথ্যে কি বড় কোনো চক্র?

আসানসোল: আসানসোল পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের নন্ডী গ্রামে বুধবার...

Summer Vacation | রাজ্যে তীব্র দাবদাহের জের! বাড়ল গরমের ছুটি, ১ জুনের আগে খুলছে না স্কুল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণবঙ্গ জুড়ে চলা তীব্র গরম...