ফের নয়া কর্মসূচী তৃণমূলের, এবার আসতে চলেছে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’, ঘোষণা মমতার   

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্চায়েত ভোটের আগে ফের আরও এক নয় কর্মসূচী তৃণমূলের। তৃণমূলে নবজোয়ারের পর এবার আসতে চলেছে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’। পঞ্চায়েত ভোটের আগে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টায় কোনও ফাঁক রাখতে চাইছে না তৃণমূল। আর সেই লক্ষ্যেই এবার নতুন জনসংযোগ কর্মসূচির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। দীর্ঘ বেশ কয়েকমাস ধরে তৃণমূল নেতাদের নানান দুর্নীতি সামনে এসেছে। বেশ কয়েকজন বিধায়ক মন্ত্রী তৃণমূল নেতা গোরুপাচার মামলা নিয়োগ দুর্নীতিতে জেলেবন্দি। তার ওপর রাজ্যে সরকারী কর্মীদের ডিএ আন্দোলন। সব মিলিয়ে জেরবার তৃণমূল শাসিত রাজ্য সরকার। এই পরিস্থিতিতে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই শুরু করেছে  ‘তৃণমূলে নবজোয়ার।’ এবার আসতে চলেছে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’। একুশের বিধানসভা ভোটের আগে একই লক্ষ্যে চালু হয়েছিল ‘দিদিকে বলো।’ হাজারো অভাব অভিযোগ নিয়ে মানুষ এক ফোন কলে সরাসরি পৌঁছে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রীর দরবারে। সেই কর্মসূচিতে নাকি অভূতপূর্ব সাড়া মিলেছিল, দাবি তৃণমূলের। তার সাফল্য মাথায় রেখেই পঞ্চায়েত ভোটের আগে ফের এই নতুন জনসংযোগ কর্মসূচি আনল ঘাসফুল শিবির।

শুক্রবার তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে অভিষেকের বদলে ভার্চুয়াল মাধ্যমে বাঁকুড়ার পাত্রসায়রের সভায় ভাষণ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিবিআই। সেই কারণেই কর্মসূচি থেকে মাঝপথেই কলকাতায় ফিরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর বদলে বক্তৃতা দেওয়ার সময়েই শুক্রবার এই কর্মসূচির কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘দিদিকে বলো’-র কায়দায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফোন করে মানুষ নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন মুখ্যমন্ত্রীকে। সরকার সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও এখনও পর্যন্ত কোনও ফোন নম্বর দেওয়া হয়নি সরকারের তরফে।

উল্লেখ্য, জনসংযোগ বাড়াতে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির অধীনে ‘দিদির দূত’রা বিভিন্ন গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছিলেন। তারপরেই শুরু হয় তৃণমূলে নবজোয়ার। এর মধ্যেই ফের নয়া কর্মসূচির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের প্রচারে যে তৃণমূল কোনও ফাঁক রাখতে চাইছে না, তা স্পষ্ট।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Adhikari Cabinet meeting | নবান্নে আজ শুভেন্দুর মন্ত্রিসভার মেগা বৈঠক! নজরে সরকারি কর্মীদের বকেয়া ডিএ ও বেতন কমিশন

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে পালাবদলের পর আজ, সোমবার...

Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

দিনহাটাঃ গ্রেপ্তার হলেন দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী।...

Mamata Banerjee | তৃণমূল সুপ্রিমোর নিশানায় ‘বুলডোজার রাজনীতি’, উচ্ছেদ অভিযান নিয়ে ফেসবুক পোস্টে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এ রাজ্যে কোনোভাবেই 'বুলডোজার রাজনীতি'...