Rajasthan | রাজস্থানে ১০৯ কার্টন বিস্ফোরকবোঝাই ট্রাক বাজেয়াপ্ত! গ্রেপ্তার ২  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিপুল পরিমাণ বিস্ফোরকবোঝাই ট্রাক বাজেয়াপ্ত (Explosives Seized) রাজস্থানে (Rajasthan)। ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই ট্রাকে ছিল মোট ১০৯ কার্টন (109 Cartons)। যার মধ্যে থেকে প্রচুর জিলেটিন স্টিক, ডিটোনেটর উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, ট্রাকে করে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছে বলে গোপন সূত্রে খবর পেয়েছিল পুলিশ। এরপরই রাজস্থানের রাজসমন্দের ত্রিনেত্র সার্কেলে ওই ট্রাকটিকে আটক করা হয়। এরপর তল্লাশি চালাতেই মোট ১০৯ কার্টন থেকে ৯৮১টি জেলটিন স্টিক (Gelatin sticks), ৯৩টি ডেটোনেটর (Detonators) এবং একটি সেফটি ফিউজ বাজেয়াপ্ত করা হয়। এরপরই ভাগবত সিং এবং হিম্মত সিং নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দুজনই ট্রাকে ছিলেন। বিপুল পরিমাণ বিস্ফোরক ট্রাকে করে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন ধৃতরা। এরপরই তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের অনুমান, রাজস্থানের বিভিন্ন জায়গায় পাথরের খাদান রয়েছে। আর সেই খাদানের কাজের জন্য কোনও ছাড়পত্র ছাড়াই ওই বিপুল পরিমাণ বিস্ফোরকগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। ইতিমধ্যেই এনিয়ে একটি মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...

AAP | পঞ্জাবে ‘আপ’-এর ঘরে বড়সড় ভাঙন! বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভাই জ্ঞান সিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাবের রাজনীতিতে বড়সড় রদবদল। খোদ...

Manoj Agarwal | রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য প্রশাসনে নতুন জমানার ছাপ...

Annapurna Bhandar | ১ জুন থেকেই রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে সংশয়ের অবসান। ১ জুন...