US Tariff | রুশ তেল কিনলেই ৫০০ শতাংশ ‘শুল্কবোমা’! নয়া বিলে অনুমোদন ট্রাম্পের, চাপে ভারত?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়া থেকে তেল (Russian oil) কেনার জন্য ভারতের (India) উপর চরম আর্থিক দাওয়াই প্রয়োগ করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! রুশ তেল আমদানিকারক দেশগুলির উপর ৫০০ শতাংশ পর্যন্ত চড়া শুল্ক (US Tariff) চাপানোর একটি বিলে সম্প্রতি অনুমোদন দিয়েছেন তিনি। এর ফলে ভারতের পাশাপাশি চিন (China), ব্রাজিলের (Brazil) মতো দেশগুলি, যারা বর্তমানে রাশিয়ার জ্বালানি তেলের উপর অনেকাংশে নির্ভরশীল, তারা বড়সড়ো আর্থিক ধাক্কার মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

বুধবার রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম একথা জানিয়েছেন। গতকালই তিনি ট্রাম্পের (US President Donald Trump) সঙ্গে দেখা করেছিলেন। এরপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান, এই সংক্রান্ত একটি বিশেষ বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প বিলটিতে সবুজ সংকেত দিয়েছেন। আগামী সপ্তাহেই মার্কিন সেনেটে বিলটি নিয়ে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। পোস্টে লিন্ডসে লেখেন, ‘এটি একটি সময়োপযোগী পদক্ষেপ হবে। কারণ ইউক্রেন শান্তির জন্য ছাড় দিচ্ছে এবং পুতিন শুধু নিরীহদের হত্যা চালিয়ে যাচ্ছেন। এই বিলটি প্রেসিডেন্ট ট্রাম্পকে সেইসব দেশগুলোকে শাস্তি দেওয়ার সুযোগ দেবে যারা সস্তায় রুশ তেল কিনে পুতিনের যুদ্ধযন্ত্রকে সচল রাখছে।’ এতে ভারত, চিন, ব্রাজিলের উপর প্রভাব পড়বে বলেও উল্লেখ করেছেন তিনি।

শান্তির দূত হিসেবে নিজেকে তুলে ধরতে ট্রাম্প চাইছেন যে কোনও উপায়ে পুতিনকে আলোচনার টেবিলে আনতে। কিন্তু বারবার আলোচনার চেষ্টা বিফলে যাওয়ায় এখন রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার কৌশল নিয়েছে হোয়াইট হাউস। এই পরিস্থিতিতে রাশিয়ার তেলের বাজার বন্ধ করে দিয়ে পুতিনকে কোণঠাসা করাই আমেরিকার মূল লক্ষ্য। তবে এই বিল কার্যকর হলে ভারতের মতো বন্ধু রাষ্ট্রের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক সম্পর্কে নতুন করে জট সৃষ্টি হতে পারে। অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটাতে ভারত রাশিয়ার সস্তা তেলের উপর নির্ভরশীল। এখন ৫০০ শতাংশ শুল্কের খাঁড়া বসলে ভারতের অর্থনীতি ও সাধারণ মানুষের পকেটে তার প্রভাব কতটা পড়বে, সেটাই দেখার।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

NEET UG 2026 | নিট কেলেঙ্কারি: দায় স্বীকার কেন্দ্রের! পুনরায় পরীক্ষা নিয়ে বড় ঘোষণা 

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২৪-এর দুঃস্বপ্ন কাটতে না কাটতেই...

WB Assembly Session 2026 | বিধানসভার অন্দরে রণক্ষেত্র! বন্দে মাতরম থেকে স্লোগান যুদ্ধ—এক উত্তাল শুক্রবারের ইতিবৃত্ত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের সংসদীয় ইতিহাসে এক নজিরবিহীন...

Kakoli Ghosh Dastidar | ‘পুরস্কার পেলাম!’ পদ খুইয়ে ৪ দশকের আনুগত্য নিয়ে মমতাকে কটাক্ষ কাকলির

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের আঁচ...