Trump Congratulates Modi on Bengal Victory | বাংলায় জয় নিয়ে মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সুদূর আমেরিকা থেকে এল দরাজ সার্টিফিকেট। বাংলার বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির অভূতপূর্ব জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Trump Congratulates Modi on Bengal Victory)। এই জয়কে ‘ঐতিহাসিক’ ও ‘নির্ণায়ক’ আখ্যা দিয়ে ট্রাম্প জানিয়েছেন, ভারতের ভাগ্য সুপ্রসন্ন যে মোদির মতো একজন নেতা দেশটির নেতৃত্বে রয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই জানিয়েছেন, মোদীর দক্ষ নেতৃত্বে ভারত অত্যন্ত ভাগ্যবান। মার্কিন প্রেসিডেন্ট তাঁকে এই সাম্প্রতিক  জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলার রাজনীতিতে গত কয়েক দশক ধরে যে প্রথাগত সমীকরণ বজায় ছিল, ২০২৬-এর এই ফলাফল তা পুরোপুরি চুরমার করে দিয়েছে। বিশ্লেষকদের মতে, এটি কেবল একটি সাধারণ নির্বাচন নয়, বরং মোদির রাজনৈতিক জীবনের অন্যতম সেরা মাইলফলক। ভারতের পূর্ব প্রান্তের এই গুরুত্বপূর্ণ রাজ্যে প্রবেশাধিকার পাওয়ার মাধ্যমে বিজেপির সর্বভারতীয় আধিপত্য কার্যত সম্পূর্ণ হল। তৃণমূলের দীর্ঘদিনের দুর্গ হিসেবে পরিচিত মহিলা ভোট ও গ্রামীণ ভোটব্যাঙ্কে থাবা বসিয়েছে বিজেপির উন্নয়নের বার্তা। তৃণমূলের ‘দুর্ভেদ্য’ গড়ে ফাটল ধরিয়ে প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার (Anti-incumbency) ফসল ঘরে তুলেছে গেরুয়া শিবির।

সাধারণত ভারতের রাজ্য স্তরের নির্বাচন নিয়ে বিদেশের রাষ্ট্রপ্রধানদের মন্তব্য করতে দেখা যায় না। কিন্তু বাংলার জনবিন্যাস এবং রাজনৈতিক গুরুত্বের কারণে মার্কিন প্রেসিডেন্টের এই শুভেচ্ছা বার্তা তাৎপর্যপূর্ণ। ট্রাম্পের এই মন্তব্য প্রমাণ করে যে, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও মোদীর জনপ্রিয়তা আন্তর্জাতিক কূটনীতিতে এক বিশেষ গুরুত্ব তৈরি করেছে।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

দিনহাটাঃ গ্রেপ্তার হলেন দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী।...

Mamata Banerjee | তৃণমূল সুপ্রিমোর নিশানায় ‘বুলডোজার রাজনীতি’, উচ্ছেদ অভিযান নিয়ে ফেসবুক পোস্টে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এ রাজ্যে কোনোভাবেই 'বুলডোজার রাজনীতি'...

Suvendu Adhikari | ‘উনি এসে কাঁদলেন!’ আপ্তসহায়ক চন্দ্রনাথের শ্রাদ্ধে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মধ্যমগ্রামের সেই রক্তক্ষয়ী ও অভিশপ্ত...