উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীত পড়তেই বাজারজুড়ে ফুলকপি। ভাজা, সবজি। পকোড়া, পোস্ত ফুলকপি দিতে সব পদই তো খেয়েছেন। এবার না হয় পাতে পড়ুক ফুলকপির কালিয়া। কীভাবে রাঁধবেন? রইল বিশদে।
উপকরণ: ফুলকপি ১টি, মটরশুঁটি, আলু, টমেটো পেস্ট, তেজ পাতা, আদা, সাদা জিরে, জিরে গুঁড়ো, এলাচ, গরম মশলার গুঁড়ো, হলুদ, লংকা গুঁড়ো/গোটা লংকা, নুন, সর্ষে তেল বা রিফাইন তেল ও চিনি।
পদ্ধতি: প্রথমে ফুলকপিগুলি কেটে নিন। তারপর, মটরশুঁটিকে নুন মাখিয়ে ভাপিয়ে নিন। গরম তেলে আলু ফুলকপি ঢেলে দিন এবং হলুদ ও নুন দিয়ে একটু লালচে করে ভেজে নিন। এরপর, কড়াইতে তেল গরম করে এক চামচ চিনি, এলাচ, তেজপাতা, গোটা গরম মশলা, সাদা জিরে দিন। একটু ভেজে নেওয়ার পর লংকা গুঁড়ো, হলুদ, আদা বাটা, জিরে গুঁড়ো জলে মিশিয়ে কড়াইতে ঢেলে দিন। এবার, টমেটো পেস্ট দিয়ে ও নুন দিয়ে ভালো করে কষে নিন। কষা হয়ে গেলে, ভেজে রাখা আলু ও ফুলকপি এবং ভাপানো মটরশুঁটি দিয়ে দিন। এরপর, পরিমাণ মতো জল দিয়ে ভাল করে ফোটান। রান্নাটি তৈরি হয়ে গেলে উপরে গরম মশলা ছড়িয়ে দিন।

