গৃহবধূকে ধর্ষণের চেষ্টা! অভিযুক্তকে বেধড়ক মার স্থানীয়দের

শেষ আপডেট:

মেখলিগঞ্জ: ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক ল-ক্লার্কের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত রবিউল ইসলামকে হাতেনাতে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় গৃহবধূর পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়িতে।

জানা গিয়েছে, গৃহবধূর স্বামী ও ছেলে কাজের সূত্রে ভিনরাজ্যে থাকেন। ছেলের বউকে নিয়ে গৃহবধূ একাই থাকেন বাড়িতে। সম্প্রতি বউমা বাপের বাড়িতে গিয়েছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ফাঁকা বাড়ি পেয়ে ওই গৃহবধূর ঘরে ঢোকে অভিযুক্ত। তারপর ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূ চিৎকার চেঁচামেচি করলে এক পরিজন ছুটে এসে অর্ধনগ্ন অবস্থায় ধরে ফেলে অভিযুক্তকে। তারপর স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে মারধর করে। পরবর্তীতে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। গতকাল রাতেই ওই গৃহবধূ অভিযুক্তের বিরুদ্ধে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এনিয়ে মাথাভাঙা জোনের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা বলেন,’ লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Harishchandrapur | ৫ বছরের ‘বনবাস’ শেষ, বিজেপি ক্ষমতায় আসতেই ভিটেয় ফিরলেন ঘরছাড়া কালাচাঁদ

হরিশ্চন্দ্রপুর: দীর্ঘ পাঁচ বছরের লড়াই আর ঘরছাড়া জীবনের অবসান...

Mekhliganj | অভাবকে জয় করে মাধ্যমিকে বাজিমাত, ৬৩২ নম্বর পেয়ে নজির মেখলিগঞ্জের কৃষকপুত্রের

মেখলিগঞ্জ: চরম প্রতিকূলতা আর আর্থিক অনটনও যে মেধার পথে...

Kaliachak | কালিয়াচকে এনআইএ-র ‘মাস্টারস্ট্রোক’: গ্রেপ্তার দুই তৃণমূল নেতা

সেনাউল হক, কালিয়াচক: মোথাবাড়ি কাণ্ডে (Kaliachak Case) কেন্দ্রীয় তদন্তকারী...