SIR | ভোটার তালিকা থেকে নাম বাদ! তুফানগঞ্জে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ, তুঙ্গে রাজনৈতিক তর্জা

শেষ আপডেট:

বক্সিরহাট: ভোটার তালিকার (Voter List) বিশেষ নিবিড় সংশোধনী (SIR)-র চূড়ান্ত তালিকায় নাম বাদ পড়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নিল তুফানগঞ্জ-২ ব্লকের (Tufanganj) শালবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের নাগুরুরহাট এলাকা। টায়ার জ্বালিয়ে বোচামারি-তুফানগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের একাংশ। অভিযোগ, প্রায় ২০০ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে এবং ৯০০ জনের নাম রাখা হয়েছে বিচারাধীন তালিকায়।

নাগরিক মঞ্চের উদ্যোগে জাতীয় পতাকা হাতে সকাল থেকেই সড়কে নামেন গ্রামবাসীরা। অবরোধকারী অঞ্জলি সাহা ও জাহাঙ্গীর আলীদের অভিযোগ, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও তাঁদের নাম বাদ দিয়ে ‘বাংলাদেশি’ প্রমাণ করার চেষ্টা চলছে। প্রায় দু-ঘণ্টা অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল। বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও প্রথমে দাবিতে অনড় ছিলেন বিক্ষোভকারীরা। পরে জনপ্রতিনিধিদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও মহকুমা শাসক কিংশুক মাইতি এ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি। এদিকে, বিজেপি নেতা সুশান্ত রাভার অভিযোগ, তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বিভ্রান্ত করছে। পাল্টা ব্লক তৃণমূল সভাপতি নিরঞ্জন সরকার দাবি করেছেন, প্রকৃত ভোটারদের নাম বাতিলের পেছনে বিজেপিরই চক্রান্ত রয়েছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

WB Election 2026 | বাস যাচ্ছে নির্বাচনী ডিউটিতে, রাস্তায় দাঁড়িয়ে নাভিশ্বাস যাত্রীদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের (WB Election...

Prasanta Barman | কমিশনের রাডারেও অধরা প্রশান্ত! নীলবাতি হাঁকিয়ে বিডিও-র অবাধ বিচরণে প্রশ্নের মুখে আইনের শাসন

শুভঙ্কর চক্রবর্তী ভোট ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের অন্যরূপ দেখতে...

Leopard Caged | ভোটের মুখে স্বস্তি! ১৭ দিনের টানটান উত্তেজনা শেষে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ

ফালাকাটা: একদিকে যেমন ভোটের প্রচারকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির সংঘর্ষে...