নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু তুফানগঞ্জের যুবকের

শেষ আপডেট:

তুফানগঞ্জ: কথায় বলে, ‘কপালের লিখন কেউ খণ্ডাতে পারে না’। বৃহস্পতিবার সেরকমই এক ঘটনা ঘটল তুফানগঞ্জের উল্লারঘাট শ্মশানঘাটে। রায়ডাক নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম, সুরজিৎ আর্য (২৪)। ইঞ্জিনিয়ারিংএর ছাত্র ছিলেন তিনি। বাড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের মহাশ্মশান সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে পাঁচ বন্ধু উল্লারঘাট শ্মশান সংলগ্ন রায়ডাক নদীতে স্নান করতে নামেন। কিন্তু তাঁদের মধ্যে তলিয়ে যান সুরজিৎ। বন্ধুরা চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি। খবর দেওয়া হয় বাড়িতে। স্থানীয় চারজন কিছুক্ষণ খোঁজাখুঁজির পর যুবককে উদ্ধার করেন। খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানায়। পুলিশ তাঁকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তুফানগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। ঘটনার তদন্ত চলছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Suvendu Adhikari | দুর্নীতি রুখতে ‘ফ্রি হ্যান্ড’ সিবিআই-কে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ক্ষমতায় আসার পরই দুর্নীতির বিরুদ্ধে...

Dog Squad Security | বুনো চিতাবাঘ রুখতে তেজি কুকুর

কার্সিয়াংয়ের কুয়াশামোড়া ডাউহিলে মাথা তুলছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস।...

CM Shuvendu Adhikari | অন্নপূর্ণা ভান্ডারের পর মাস্টারস্ট্রোক শুভেন্দুর! দ্বিগুণ হলো বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ‘অন্নপূর্ণা ভান্ডার’ (Annapurna Bhandar) প্রকল্পের...