রাজৌরি-বারামুল্লায় জারি সেনার জঙ্গিদমন অভিযান, খতম ১ জঙ্গি

শেষ আপডেট:

শ্রীনগর: শুক্রবারের পর শনিবারও ভূস্বর্গে জারি রয়েছে সেনার জঙ্গি দমন অভিযান। এদিন দুই জায়গায় চলছে সেনার অভিযান। রাজৌরির কান্দি জঙ্গল এলাকায় এদিনও সেনার অভিযান চলছে। জঙ্গিদের সঙ্গে যৌথ বাহিনীর গুলির লড়াই অব্যাহত। পাশাপাশি বারামুল্লা জেলায়ও পৃথক একটি এনকাউন্টারে নেমেছে সেনাবাহিনী। জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, বারামুল্লা এনকাউন্টারে এক জঙ্গি নিকেশ হয়েছে। মৃত কোন দলের সদস্য তা এখনও জানা যায়নি।

বারামুল্লার কারহামা কুঞ্জ এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে এদিন ভোর থেকে অভিযান শুরু করে সেনা। সেখানেই সেনা ও জঙ্গির মধ্যে গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে। ওই গ্রাম ঘিরে রেখেছেন সেনাবাহিনীর জওয়ানরা। অভিযান চলছে।

প্রসঙ্গত, গত ৪৮ ঘণ্টায় বারামুল্লা জেলায় এটি দ্বিতীয় এনকাউন্টার। বৃহস্পতিবার ওই জেলার ক্রিরি গ্রামে সেনার এনকাউন্টারে দুই জঙ্গির মৃত্যু হয়েছিল। অন্যদিকে গতকাল থেকে রাজৌরির কান্দি জঙ্গল লাগোয়া পাহাড়ি এলাকায় সেনার অভিযান চলছে। সেনাদের পিছু হঠাতে গতকাল বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। ঘটনায় দুই জওয়ান ঘটনাস্থলেই শহিদ হন। পরে হাসপাতালে আরও তিন জওয়ানের মৃত্যু হয়। মোট পাঁচজন জওয়ান প্রাণ হারিয়েছেন। একজন চিকিৎসাধীন রয়েছেন।

Categories
Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Unnao Case | উন্নাওকাণ্ডে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা! জেলেই ফিরছেন কুলদীপ সেঙ্গার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উন্নাও নাবালিকা ধর্ষণ মামলায় (Unnao...

NEET UG 2026 | নিট কেলেঙ্কারি: দায় স্বীকার কেন্দ্রের! পুনরায় পরীক্ষা নিয়ে বড় ঘোষণা 

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২৪-এর দুঃস্বপ্ন কাটতে না কাটতেই...

BRICS | দিল্লিতে ব্রিকস সম্মেলনে ইরান-আমিরাত বাগ্‌বিতণ্ডা, রাশিয়ার মধ্যস্থতায় কমল উত্তেজনা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভারতে আয়োজিত ব্রিকস (BRICS) সম্মেলন...

NEET | ২২ লক্ষ পরীক্ষার্থীর স্বস্তি, আগামী ২১ জুন ফের নিট পরীক্ষার দিন ধার্য করল এনটিএ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জাতীয় পরীক্ষা সংস্থা বা ন্যাশনাল...