Rajganj | জমি থেকে আলু তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ দুই পরিবারের! চাঞ্চল্য রাজগঞ্জে

শেষ আপডেট:

রাজগঞ্জ: জমি থেকে আলু তুলে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল দুই পরিবার। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রাজগঞ্জে (Rajganj)। সংঘর্ষ চলাকালীন পাথর ও ধারালো অস্ত্রের আঘাতে হয়েছেন কমপক্ষে তিনজন। পাশাপাশি শূন্যে গুলি চালানোর অভিযোগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হয়েছেন একজন।

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই আলু নিয়ে যাওয়াকে কেন্দ্র করে রাজগঞ্জ ব্লকের সুখানি অঞ্চলের দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। রাত হতেই রীতিমতো সংঘর্ষ বেঁধে যায়। ঘটনায় ধারালো অস্ত্র ও পাথরের আঘাতে আহত হন তিনজন। এরপরই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, সংঘর্ষ চলাকালীন শূন্যে দুই রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে এক পরিবারের বিরুদ্ধে। এই অভিযোগে আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, পালটা আব্দুল খালেকের পরিবারের এক সদস্যা অভিযোগ করেছেন যে টিউশন থেকে ফেরার পথে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সেই সঙ্গে এলাকায় পুলিশের টহলদারিও চালানো হচ্ছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Cooch Behar | ৪ বছরের দখলদারি শেষ? কোচবিহারে ফুটপাথ ফাঁকা করতে হাত পড়ল খোদ তৃণমূলের কার্যালয়েই

কোচবিহার: অবশেষে কোচবিহারে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ের (TMC Party...

Jeetu Kamal and Saayoni Ghosh | সায়নীর দাবির পাল্টা ‘মাস্টারস্ট্রোক’! ৩ বছর পর জীতু-নবনীতা এক ফ্রেমে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টলিপাড়ার রাজনৈতিক তরজা এবার পৌঁছে...

Elephant Attack | মাঝরাতে মুষলধারে বৃষ্টির মধ্যে ডাঙ্গাপাড়ায় হাতির হানা! দেওয়াল ভেঙে গুঁড়িয়ে দিল ঘর, আতঙ্ক চালসায়

চালসা: ডুয়ার্সে ফের বন্যপ্রাণের তাণ্ডব। শুক্রবার গভীর রাতে মাটিয়ালি...